,

নায়ক, ভিলেন থেকে এবার হাজী ডিপজল

image-37223বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। পরে হাবিলদার ছবিতেও নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর কাটা রাইফেল ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। পরবর্তীতে খল নায়কের ভূমিকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে ২০০৬ সালে আবারও চিত্রনায়কের ভূমিকায় ফেরেন তিনি। ইতিবাচক-নেতিবাচক দুই চরিত্রে সফল এই অভিনেতা এবার পর্দায় আসছেন ‘হাজী ডিপজল’ হয়ে।

জানা গেছে, ‘হাজী ডিপজল’ ছবির চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় অভিনেতা কাজী হায়াৎ। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা নজরুল ইসলাম খান। যদিও এই চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে তিনি এখনও চুত্তিপত্রে স্বাক্ষর করেননি। এছাড়াও আরও কয়েটি সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেগুলোতে দেখা যাবে ডিপজলকে। আগামী বছরের শুরুর দিকে এ সব সিনেমার শুটিং শুরু হবে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে