,

কীভাবে বন্ধুত্ব করবেন শাশুড়ির সঙ্গে

image-37373অনলাইন ডেস্ক : প্রেম হোক বা সম্বন্ধ করে, বিয়ের গোটা পর্বটাতেই কিছুটা হলেও পাত্রীর চিন্তা থাকে শাশুড়িকে নিয়ে। স্বামীর মা-র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেই অনেকটা হালকা থাকা যায়। কিন্তু ঠিক কোন ফর্মুলায় তার মন জয় করবেন, সেটা বুঝতে অসুবিধা হয়। কীভাবে বন্ধুত্ব করবেন শাশুড়ির সঙ্গে? রইল টিপস

❏ প্রথমেই জেনে নিন অবসর সময় কী করতে পছন্দ করেন তিনি। নিজে থেকেই জানতে চান তার কী ভাললাগে। কখনও অবসর সময়ে আপনিও তাই করুন।

❏ কাউকে সঠিক ভাবে চিনতে গেলে প্রয়োজন প্রশ্ন করা। গল্পের ছলে জেনে নিন তার শৈশবের কথা। অনেক অপ্রয়োজনীয় কথা উঠতেই পারে এই প্রসঙ্গে। সেগুলোও জানতে চান। কথা বলতে বলতেই হয়তো আপনি জেনে যাবেন ঠিক কোথায় সমস্যার বীজ রয়েছে।

❏ কথায় আছে, পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু তর্ক করলে সমস্যার সুরাহা হয় না। তাই সেই সময় মুখ বন্ধ রাখাই শ্রেয়। আপনার ধৈর্য এবং সহ্যক্ষমতাকেই হাতিয়ার বানান।

❏ শপিংয়ে যেতে নারীরা পছন্দই করেন। তাই একার বদলে শাশুড়িকেও এক দু’বার সঙ্গে নিন। তাতে তিনি নিশ্চয় খু্শি হবেন। একসঙ্গে বেরলে একে অপরকে বুঝতেও পারবেন।

❏ স্বামীর সম্পর্কে শাশুড়ির পরামর্শ নিন। মনে রাখবেন আপনার আগে আপনার স্বামীর জীবনে ছিল তার মা। তাই শাশুড়িকে বোঝান ছেলেকে তিনিই সবচেয়ে বেশি চেনেন।

❏ ছোট কোনও ভুল করলে তা স্বীকার করুন। শাশুড়িকে জানান। তাকে সাহায্য করতে অনুরোধ করুন। দেখবেন দ্রুতই আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন শাশুড়ি।

❏ হাল ছাড়বেন না। চড়াই উৎরাই পেরিয়ে লক্ষ্যে পৌছতে হবেই। মনে রাখবেন শাশুড়িও একদিন আপনার মতোই ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা