,

৬ নৌকাবোঝাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয়টি নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ওই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়।

62a681da841894cf47eab239521077b6-rohinga
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, গত সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে মোট ছয়টি রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা ছোট-বড় নৌকা নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদল তাদের প্রতিহত করলে তারা মিয়ানমারের দিকে ফিরে যায়। প্রতিটি ছোট নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত সময়ে এদের ফেরত পাঠানো হয়। এ সময় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তায় তিন বাংলাদেশি দালালকেও আটক করে বিজিবি।

এ ব্যাপারে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, নাইক্ষ্যংছড়ির বাঁকখালী নদী, উখিয়া ও ঘুমধুমের বিভিন্ন উঁচু টিলা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এদের ফেরত পাঠাচ্ছে বিজিবি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে