,

আনুশকাকে খুন করে দীপিকাকে বিয়ে করবেন রণবীর

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা রণবীর সিং মানেই বিতর্ক। তিনি কোথাও উপস্থিত হবেন আর বিতর্কিত মন্তব্য করবেন না তা কী করে হয়। তাই তো আবারও বিস্ফোরক মন্তব্য। তাও আবার বলিউডের শীর্ষ তিন নায়িকাকে নিয়ে। তারা হলেন দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ।

deepika-ranveer-anushka-binodon69

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং। সেখানে ছিলেন রণবীর কাপূরও। পরিচালক করণ জোহরের স়ঞ্চালনায় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা আকাশচুম্বী। বলিউড তারকাদের ব্যতিক্রমী জুটিকে একত্রিত করে তাদের গুপ্ত আঁতের কথাকে বের করে আনতে করণের জুড়ি মেলা ভার।

অনুষ্ঠানেই করণের প্রশ্নবাণের সম্মুখীন হয়েছিলেন রণবীর কপূর আর রণবীর সিং। চ্যাট শোয়ের র‌্যাপিড ফায়ার রাউন্ড রণবীরকে প্রশ্ন করেন করণ, কাকে তিনি খুন করতে চান, কাকে বিয়ে করতে চান, আর কার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চান?

প্রশ্নের উত্তরে রণবীর জানান, তিনি দীপিকাকে বিয়ে, আনুশকা শর্মাকে খুন, আর ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ হতে চান।

নিজের এই নির্বাচনের কারণও ব্যাখ্যা করেছেন রণবীর। তিনি জানান, দীপিকাকে তিনি বিয়ে করবেন, কারণ বিয়ের পক্ষে দীপিকা একেবারে উপযুক্ত।
আনুশকাকে রণবীরের একদমই পছন্দ নয়। কারণ আনুশকা নাকি কোনো কারণ ছাড়াই রণবীরের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে থাকেন। তাই তাকে একেবারে খুনই করে ফেলতে চান তিনি।

আর কারোর ঘনিষ্ঠতা যদি উপভোগ করতেই হয়, তাহলে রণবীর বেছে নেবেন ক্যাটরিনা কইফকে। তাকেই যে সবচেয়ে পছন্দ করেন রণবীর।

তখন পাশেই বসে ছিলেন ক্যাটরিনার সাবেক বয়ফ্রেন্ড রণবীর কাপূর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা