,

৩ নায়িকা নিয়ে কক্সবাজারে বাপ্পী

achol-458-550x436ইমরুল শাহেদ : চলচ্চিত্রে এখন চলছে একটা ক্রান্তিকাল। অনেকে মনে করছেন এই ক্রান্তিকালের কারণে ছবির জোয়ার আগের চাইতে অনেক কমে গেছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে বাজার কাটতি কোনো তারকাই বেকার ঘরে বসে নেই। এ সময়ের জনপ্রিয় তারকা বাপ্পী চৌধুরি তিন নায়িকা নিয়ে ১২ দিনের জন্য কক্সবাজার গেছেন। সেখানে তিনি এই সময়ে দুটি ছবির কাজ করবেন।
একটি ছবি হলো শাহ আলম মন্ডল পরিচালিত আপন মানুষ এবং অপরটি হলো তারেক শিকদার পরিচালিত দাগ। এসব ছবিতে কাজ করার জন্য বাপ্পী গত ২৩ নভেম্বর কক্সবাজার গেছেন। তিনি সেলফোনে এ রিপোর্টারকে জানান ফিরে আসবেন ৩ অথবা ৪ ডিসেম্বর। শাহ আলম মন্ডলের ছবিটির কাজ আগে শেষ করেছেন তিনি।

এ ছবিতে তার বিপরীতে রয়েছেন পরী মনি। এ ছবিটির ইউনিট কাজ শেষ করে সোমবার সকালে ঢাকা ফিরে এসেছে। দাগ ছবিতে বাপ্পীর বিপরীতে রয়েছেন আচল ও বিদ্যা সিনহা মিম। পরী মনি কক্সবাজার ছাড়ার পর পরই এই দুই নায়িকা কক্সবাজার উপস্থিত হয়েছেন। কিন্তু মজার বিষয় হলো এই দাগ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী মনি। তারেক শিকদারকে প্রয়োজনীয় শিডিউলও দিয়েছিলেন বলে তারেক শিকদার এ রিপোর্টারকে বলেছিলেন। পরে কী যেন সমস্যার কথা বলে তিনি ছবিটি ছেড়ে দেন।
জানা গেছে, পরী মনি সমঝোতার ভিত্তিতেই ছবিটি ছেড়ে দিয়েছিলেন। দাগ ছবিতে তারই স্থলাভিষিক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা