,

বরিশালের কিছু খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত : আসিফ

20133স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে বরিশালের কিছু বিদেশি খেলোয়াড় ফিক্সিং-এর সাথে জড়িত বলে মনে করছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজের ফেসবুক ফ্যানপেইজে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। নিশ্চিত করে বলার পরেও প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন এই গায়ক। এছাড়াও বিপিলে অন্যান্য দলের প্রতিও সন্দেহের তীর ছুঁড়েছেন এই কণ্ঠ তারকা।

আসিফ বলেছেন, ‘আমার দল বরিশাল বুলসের বিদেশি এবং দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই । তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবেন আমার বিশ্বাস।’

আসিফ শুরুতেই লিখেছেন, ক্রিকেট ক্রিকেট করে আমার এক জীবন গেলো । বরিশাল বুলস কর্তৃপক্ষের উৎসাহ এবং ভালবাসায় প্রায় আট বছর পর মাঠে গিয়েছি,অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শক, উত্তেজনা, মাঠের পরিবেশ সব মিলিয়ে অদ্ভূত মূর্ছনা । শুধু বিপথগামী ডিজে গুলোর হিন্দি গানের যন্ত্রণাটা একটু পীড়া দিয়েছে, মেরুদণ্ড না থাকলে যা হয় আর কি ।।

সন্দেহের কথা উল্লেখ করে লিখেছেন, সব নির্মল অনুভূতি গুলোতে পানি ঢেলে দিয়েছে সন্দেহ। ১৭,১৮,১৯ এবং ২০ নম্বর ওভার গুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-২০ ক্রিকেট জুয়ার অপর নাম । দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও।’

বরিশাল দলের কিছু খেলোয়াড় ফিক্সিং-এর সাথে জড়িত উল্লেখ করে আসিফ বলেন, ‘অন্য কোনও দলের কথা বলবো না । আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমান নেই । তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমান খুঁজে পাবেন আমার বিশ্বাস।

তিনি বলেন, গরীব দল বুলস ,ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। তবে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আত্মঘাতি গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য সমবেদনা । ছিলাম আছি থাকবো ক্রিকেটের সঙ্গে। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের । অনেক হয়েছে, এবার একটু রেকর্ডিং এ মনযোগ দেই। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে