,

সাব্বিরকে ব্যাট দিয়ে মারলেন শাহজাদ!

স্পোর্টস ডেস্ক :মোহাম্মদ সামির বলে আউট হয়ে সাজঘরে ফেরার পথে কাণ্ডজ্ঞানহীন আচরণ করে বসলেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ড্রেসিংরুমে যাওয়ার পথে ব্যাট দিয়ে সাব্বিরের হাতে আঘাত করেন রংপুরের এই ওপেনার।

a002b27bf7d5ba886f99181d6202e95f-583c3ebb9faac

এরপরই কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ড্যারেন স্যামির নেতৃত্বে রাজশাহী কিংসের খেলোয়াড়রা পেছনে থেকে শাহজাদকে ডাকতে থাকেন। হয়তো বলছিলেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা- তুমি এটা কী করলে!’ শাহজাদ অবশ্য ফিরেও তাকাননি। বিশালদেহী শরীর নিয়ে ড্রেসিংরুমের দিকেই ছুট দেন।

ঘটনার সূত্রপাত রাজশাহীর ইনিংসের সময়। সাব্বির যখন ক্রিজে নামেন। তখন সাব্বির-শাহজাদ একবার বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। সাব্বির অবশ্য সেবার উইকেটের পেছনে তেড়েফুড়ে গিয়েছিলেন। ফিল্ড আম্পায়াররা এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন কিছুটা শান্ত হন সাব্বির।

ক্রিকেট মাঠে এমন আচরণজনিত শৃংঙ্খলাভঙ্গের কারণে শাস্তি অবধারিত। আইসিসির নিয়মে সেটা স্পষ্টই বলা আছে। ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি কী সিদ্ধান্ত দেন- সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা