,

নাসিরনগর হামলা ॥ হাজী বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

news-image

b-bria-pic-1-sm20161128212947নিজস্ব প্রতিবেদক : নাসিরনগর হামলার ঘটনায় অন্যতম হোতা নাসিরনগরে হরিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন (৩৫) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার বিকেলে হাজী বিল্লাল হোসেন অতিরিক্ত চফি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, যুবদল নেতা হাজী বিল্লাল হোসেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানান হামলার ঘটনায় সে জড়িত ছিল ও ট্রাক ভাড়া করে তিনি সেদিন লোক সরবরাহ করে। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করে। পরে সোমবার তাকে আদালতে তোলা হয়। নাসিরনগর হামলার ঘটনায় দায়েরকৃত ৮ মামলায় এ পর্যন্ত মোট ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লীতে হামলা চালায়।

এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা