,

কচুয়ায় সমিল শ্রমিককে কুপিয়ে হত্যা

kupea-hatta20160531004431এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের কচুয়ায় বিষম্বর রায় (৪৫) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিষম্বর রায় বাগেরহাটের মংলা উপজেলার চোপড়া গ্রামের মৃত নিলম্বর রায়ের ছেলে। তিনি পেশায় সমিল শ্রমিক।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীরুল ইসলাম মোল্লা জানান, ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পিপুলজুড়ি গ্রামে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। রবিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে এখানে এনে হত্যা করে খালে লাশ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির ব্যব‎হ্নত একটি মোবাইলফোন পায় পুলিশ। সেই ফোনের কললিস্টে থাকা নাম্বারে ফোন করলে নিহতের প্রথম স্ত্রী তৃষ্ণা রায় ফোনটি রিসিভ করেন। তিনি তাকে বিষম্বর রায় বলে শনাক্ত করেন। কয়েক মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সেই স্ত্রীকে নিয়ে বিষম্বর খুলনার দাকোপ এলাকায় থাকেন। ওই বিয়ের পর থেকে বিষম্বর তার প্রথম স্ত্রী ও তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেন না বলেও জানান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা