,

লুলিয়া বিদায় নেওয়ার পরই সালমানের জীবনে নতুন প্রেম

 

বিনোদন ডেস্ক :রোমানিয়ান লুলিয়া ভান্তুর বিদায় নেওয়ার পর সালমানের জীবনে এসে গেছে নতুন প্রেম! এটাও বিদেশিনী! তিনি অনেকেরই পরিচিত মুখ। নাম অ্যামি জ্যাকসন। এরইমধ্যে বলিউডে কয়েকটি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। অ্যামির সঙ্গে সালমান যে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন এমন খবর সালমানের ঘনিষ্ঠ কেউ নিশ্চিত করেনি। তবে তাদের মধ্যে অন্তরঙ্গতা কারও নজর এড়াচ্ছে না। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, লুলিয়া কেটে পড়ার পর অনেকেই যখন সালমানের ১৪ শিকে ঢোকার জন্য দরজায় কড়া নাড়ছেন, তখন নিজের রূপ আর স্মার্টনেস দিয়ে সালমানের দৃষ্টি কেড়েছেন অ্যামি জ্যাকসন।

salman-binodon69

ঋতু বদলানোর মতো বলিউডের সুপারকুল অভিনেতা সালমান খানের রিলেশনশিপ স্ট্যাটাসও বদলায়। ভ্যাকান্সি কখনোই খালি থাকে না। আজ ক্যাটরিনা, তো কাল লুলিয়া, পরশু অ্যামি। একের পর এক বান্ধবীকে সময় দিতে গিয়ে বিয়েটাই আজও করা হলো না দাবাং হিরোর।

রোমানিয়ার টেলিভিশন সঞ্চালক লুলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। মিডিয়ায় জোর খবর ছিল ১৮ নভেম্বর বিয়ে করবেন সালমান-লুলিয়া। শেষ পর্যন্ত তাও হলো না। তবে এখন মনে হচ্ছে অ্যামির মধ্যে জীবনে নতুন লাভ ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন সল্লুভাই। অ্যামির সঙ্গে যে সালমানের বন্ধুত্ব ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে তা চোখ এড়াচ্ছে না কারোরই।

সালমানের ভাই সোহেল খানের ‘ফ্রিকি আলি’ ছবির সেট থেকেই অ্যামি ও সালমানের বন্ধুত্ব বাড়তে শুরু করে। রজনীকান্ত, অক্ষয় কুমার অভিনীত ২.০-র ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে আচমকাই হাজির হয়ে গিয়েছিলেন সালমান। তাও আবার কোনও আমন্ত্রণ ছাড়াই। মুখে যতই সল্লুভাই বলুন, রজনীকান্ত স্যারের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন কিন্তু মঞ্চে তার চোখ যে অ্যামির দিকেই ছিল তা কারও নজর এড়ায়নি।

এদিকে কিছুদিন আগেই সালমান খানকে ফিরিয়ে দিয়েছিলেন সিং ইজ ব্লিং ছবির এ নায়িকা। বলিউডে সদ্য অভিষিক্ত অ্যামি জ্যাকসনকে সালমান খান অভিনীত জনপ্রিয় ছবি কিক এর সিকুয়্যাল কিক-২ তে নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময় না থাকার অজুহাতে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে