,

‘ঠগ’ আমিরের লুক

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সিনেমার প্রয়োজনে নিজেকে ভাঙতে এবং গড়তে দ্বিধা করেন না তিনি। এ কারণে বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট তকমাও পেয়েছেন আমির।

amir1480338338
এ অভিনেতার পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। সিনেমাটিতে ভারতের একজন ঠগ চরিত্রে অভিনয় করছেন তিনি। এই লুকে সবার সমানে নিজেকে হাজির করলেন এ অভিনেতা।

দাঙ্গাল সিনেমার মেকিং ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। এ সময় তার মুখমন্ডলে ছিল দাড়ি-গোঁফ এবং মাথায় রুমাল। আমির জানান, এটিই থাগস অব হিন্দুস্তান সিনেমায় তার লুক।

প্রথমে শোনা গিয়েছিল, জলদস্যুদের কাহিনি নিয়ে নির্মাণ হচ্ছে থাগস অব হিন্দুস্তান। কিন্তু পরবর্তীতে জানা যায়, ফিলিপ মেডোস টেইলরের ‘কনফেশন অব অ্যা থাগ’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। বইটি ১৯ শতকের ভারত বর্ষের ঠগদের গল্প তুলে ধরা হয়েছে।

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও আমির খান। প্রথমে সিনেমাটিতে হৃতিক রোশানের অভিনয়ের কথা ছিল কিন্তু পরবর্তীতে আমিরকে বেছে নেওয়া হয়। যশ রাজের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা