,

‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য বিমান কেনা হবে’

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিভিআইপি ভ্রমণের জন্য খুব শিগগিরই আলাদা বিমান কেনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

image-8372

হাঙ্গেরি সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, অর্থমন্ত্রীর সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। খুব শিগগিরই এটি কেনা হবে।

উল্লেখ্য হাঙ্গেরি সফরে যাওয়ার সময় বিমানে যান্ত্রিক ত্রুটির জন‌্য তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের মতো বাংলাদেশেও বিশেষ বিমানের ব্যবস্থা করার বিষয়টি উঠে আসে।

বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তের বিষয়ে রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানি সম্মেলনে অংশ নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা