,

রেজা-মেহেদীর ব্যাটে মান বাঁচল রাজশাহীর

rezaস্পোর্টস ডেস্ক : দলের বিপদের মুহূর্তে ব্যাট হাসল ফরহাদ রেজা এবং মেহেদী হাসান মিরাজের। আজ সোমবারের একমাত্র খেলায় টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৩ রানে ৭ উইকেট হারায় রাজশাহী। দলের রান ১০০ পার হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়। সেই মুহূর্তে দলের হাল ধরেন ফরহাদ রেজা এবং মেহেদী হাসান মিরাজ। রংপুরের বোলারদের উপর চড়াও হয়ে ৬৪ বলে অপরাজিত ৮৫ রানের জুটি গড়েন দুজন। তাদের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে রাজশাহী।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর এই করুণ পরিণতির পেছনে মূল ভূমিকা রাখেন রংপুরের স্পিনাররা। আরাফাত সানি আর শহীদ আফ্রিদির ঘূর্ণিতে ধস নামে স্যামিদের ইনিংসে। দলীয় ২ রানেই প্রথম উইকেটের পতন ঘটে রাজশাহীর। রুবেল হোসেনের বলে উইকেটকিপার মোহাম্মদ শেহজাদের গ্লাভসে ধরা পড়েন জুনায়েদ সিদ্দিকী (২)। এরপর জুটি গড়ার চেষ্টা করেন মমিনুল হক এবং সাব্বির রহমান। দুজনে মিলে ২৩ রান যোগ করতেই আরাফাত সানির ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন মমিনুল। ১২ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করা মমিনুল আরাফাত সানির হাতেই ক্যাচ দেন। দুই রানের ব্যাবধানে আবারও সানির আঘাত। শেহজাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সামিট প্যাটেল (২)।

এখানেই শেষ নয়, দলীয় ৩৩ রানে আবুল হাসানকে নাসির জামসেদের ক্যাচে পরিণত করেন সানি। ৬ বলে ২ রান করেছিলেন আবুল হাসান। সতীর্থদের যাওয়া আসার মিছিলে উইকেটের একপ্রান্ত আগলে রাখেন সাব্বির। স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই মঞ্চে আবির্ভাব ঘটে শহীদ আফ্রিদির। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে যান তার স্বদেশী উমর আকমল (১)। এরপর আঘাত হানেন লিয়াম ডসন। রাজশাহী অধিনায়ক স্যমিকে ৫ রানেই বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। দলের আশা-ভরসার প্রতীক হয়ে তখনও উইকেটে সাব্বির রহমান। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শহীদ আফ্রিদির লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু কথা চালাচালির এক পর্যায়ে থার্ড আম্পায়ারের ডাক পড়ে। ২০ বলে ২ বাউন্ডারিতে ১৬ রান করে ফিরে যান সাব্বির।

১০০ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার শংকায় পড়ে রাজশাহীর ইনিংস। কিন্তু নাটকের আরও বাকী। ব্যাট হাতে দলের হাল ধরেন দুই টেল এন্ডার ফরহাদ রেজা আর মেহেদী। দুজনে মিলে ৪৯ বলে ৫০ রানের জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন। বলও সমান তালে কখনও মাটি কামড়ে কখনও বাতাসে ভেসে পার হতে থাকে সীমানারেখা। ২০ ওভার শেষে ৩৩ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন মেহেদী। আর ৩২ বলে ২ চার এবং ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন ফরহাদ রেজা।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে