,

এ্যানির দুর্নীতি মামলার কার্যক্রম আপিলেও স্থগিত

photo-1480310437নিউজ ডেস্ক : বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এ সময় এ্যানির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জয়নুল আবেদিন। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এর আগে গত ১ সেপ্টেম্বর দুদকের করা মামলার কার্যক্রম স্থগিত রেখেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা বাতিলে কেন আদেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ৯ অক্টোবর রমনা থানায় এ্যানির বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এ মামলায় গত ২৪ মে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগে বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জমি রেজিস্ট্রি বাবদ ও তাঁর পরিচালনাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তথ্য গোপন করেছেন।

কিন্তু এ বিষয়ে এ্যানির আইনজীবী সুমন বলেন, জমি রেজিস্ট্রির বিষয়ে তথ্য দেওয়ার কথা দুদকের ফরমে উল্লেখ ছিল না। সে কারণে এ্যানি তথ্যটি দিতে পারেননি। কিন্তু তিনি জমি বাবদ যে কর দিয়েছেন, তাঁর কাগজপত্র দাখিল করেছেন। আদালত তা গ্রহণ করে আজ মামলা স্থগিত করে রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে