,

পূর্ব আলেপ্পোর দিকে এগিয়ে যাচ্ছে বাশার বাহিনী

1059085আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সেনাবাহিনীর এই অভিযানের পরিপ্রেক্ষিতে হাজারো বেসামরিক মানুষ পূর্ব আলেপ্পো ছেড়ে পালাচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী গতকাল রোববার জাবাল বাদরো পুনর্দখল করে। এক দিন আগে তারা হানানো এলাকা পুনরায় দখল করে। সেনাবাহিনী আরও এলাকা পুনর্দখলের জন্য অগ্রসর হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, অভিযানের পরিপ্রেক্ষিতে হাজারো বেসামরিক মানুষ পালানোর চেষ্টা করছে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে।

পূর্ব আলেপ্পোয় এখনো প্রায় তিন লাখ মানুষ রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। পূর্ব আলেপ্পোয় ঠিক কী ঘটছে, তার স্পষ্ট চিত্র পাওয়া দুরূহ। তবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে নানা সূত্র থেকে তথ্য আসছে। সেসব তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আলেপ্পোর এক শিশু তার টুইটারে লিখেছে, সেখানে বোমা হামলা হচ্ছে। তাদের বাড়িতেও বোমা পড়েছে। পূর্ব আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী ১৫ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, সেনাবাহিনীর এই অভিযানে দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। পুরো আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পারলে তা হবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের জন্য একটা বড় বিজয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে