,

অভিনব কায়দায় মুক্তি পাচ্ছে ‘রইস’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক :‘রইস’-এর জন্য শাহরুখের লক্ষ লক্ষ ভক্ত অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এ বছর ৬ জুলাই, একই দিনে মুক্তির কথা ছিল ‘রইস’ আর ‘সুলতান’-এর। কিন্তু বক্স অফিসের সংঘাত এড়াতে মুক্তির দিন পিছিয়ে ২০১৭-এ ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল রেড চিলি এন্টারটেনমেন্ট। অপ্রত্যাশিত ভাবে মুক্তির দিন পিছিয়ে যাওয়ায় ভক্তদের ‘খান ভাই’কে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যায়। ছবিটির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তাই ধৈর্যের বাঁধ এ বার ভাঙতে চলেছে দর্শকদের।

image

এ বার দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়ে রেড চিলি জানিয়ে দিয়েছে আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘রইস’-এর ট্রেলার। বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, গোটা দেশের মোট ৩,৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাবে এই ট্রেলার। ওই সাড়ে তিন হাজার স্ক্রিনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মোট ন’টি বড় শহর-সহ (দিল্লি, ইনদওর, আহমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই এবং পাঞ্জাব) একাধিক ছোট শহরে লক্ষ লক্ষ ভক্তদের মুখোমুখি হবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ ই ভাবে দেশের এতগুলি শহরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির প্রচার আগে কখনও দেখেননি ভারতীয় দর্শক।

ছবির প্রচারের এই অভিনব কায়দা সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ জানিয়েছেন, “একেক দিন একেকটি শহরে ছবির প্রচারে যাওয়ার চেয়ে আমরা ভারতের বেশিরভাগ দর্শকদের কাছে পৌঁছাতে চেয়েছি। আমরা সত্যিই খুব এক্সাইটেড। কারণ, একসঙ্গে দেশের হাজার হাজার দর্শকদের মুখোমুখি হয়ে তাঁদের সঙ্গে ‘লাইভ চ্যাট’ করা যাবে।”
জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাহুল ঢোলকিয়ার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ জানুয়ারি, ২০১৭। তার আগেই সাড়ে তিন হাজার স্ক্রিন আর লক্ষ লক্ষ দর্শকের মনে জায়গা করে নিল শাহরুখ খান অভিনীত ‘রইস’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা