,

সোসিয়েদাদের মাঠে আবারো বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ লা লিগায় আবারো হোঁচট খেলো মেসি-নেইমারদের দল বার্সেলোনা। আগের ম্যাচে নিজেদের মাঠে মালাগার বিপক্ষে ড্র করার পর এবার সোসিয়েদাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা। আর এ ড্রতে সোসিয়েদাদের মাঠে টানা আট ম্যাচ জয়শূন্য থাকলো এনরিকের শিষ্যরা।

barsa20161128090020

গত ৯ বছরে সাতবারের প্রচেষ্টায় সোসিয়েদাদের মাঠে একবারও জিততে না পারার হতাশা কাটানোর লক্ষ্যে রোববার রাতে খেলতে নামে বার্সেলোনা। তবে প্রথমার্ধে মেসি-নেইমার-সুয়ারেসরা নিজেদের ছায়া হয়ে থাকলে কোন ধরনের চাপই প্রয়োগ করতে পারেনি বার্সা। উল্টো প্রায় পুরোটা সময় বার্সেলোনার রক্ষণে চাপ ধরে রাখল রিয়াল সোসিয়েদাদ। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।

বিরতি থেকে ফিরে ছন্দে ফেরার আভাস দেওয়া বার্সেলোনা শুরুতে এগিয়ে যেতে পারতো। তবে নেইমারের বুলেট গতির বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক জেরোনিমো রুলি। ম্যাচের ৫৩ মিনিটে বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় সোসিয়েদাদ। কার্লোস ভেলার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। উঁচু হওয়া বলে জোরালো হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়াম জোসে।

তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি সফরকারীদের। ম্যাচের ৫৯ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে বার্সেলোনা। বাঁ-দিক থেকে নেইমারের কোনাকুনি পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় লিগে নিজের নবম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
ম্যাচের ৭৭তম মিনিটে ২০ গজ দূর থেকে মেক্সিকোর ফরোয়ার্ড ভেলার শট ক্রসবারে লাগলে বেঁচে যায় বার্সেলোনা। ম্যাচের ৮৩ মিনিটে ভেলার নীচু শট বাঁ পোস্টে লাগলে আবারো গোল বঞ্চিত হয় সোসিয়েদাদ। বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

দিনের অন্য ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা