বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমির প্রেমিক কেড়ে নিলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক :দীর্ঘদিন টালিউড সুপারস্টার দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সেনসেশনাল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওই সময়টায় তাদের বাস্তবের রসায়ন দারুণভাবেই ফুটে ওঠতো রিলেও। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদ। যদিও প্রেমের বিষয়টি দু’জনই সাংবাদিকদের এড়িয়ে গেছেন। ব্রেকআপ হবার পরও তারা এ বিষয়ে মুখ খুলেননি। বিষণ্ণতা এতোটাই পেয়ে বসেছিল যে, টালিগঞ্জ ছাড়তেই বসেছিলেন শুভশ্রী। তখন দক্ষিণী ছবিতেও নাম লিখেছিলেন।

sovosri-binodon69
ওই অঞ্চলের ছবির গুণগান গেয়ে কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দলোক’-এ বেশ বড় বড় কথাও বলেছিলেন। ভাবখানা এমন যে, বাংলা ছবিতে আর কাজই করবেন না। যদিও ঘটনা ছিল অন্য। কলকাতার বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে চলচ্চিত্র তৈরি বন্ধ করে দেয়। এতে বেশ বিপাকেই পড়তে হয় এ অভিনেত্রীকে। কিছুটা বিরতি শেষে অবশ্য জিৎ, অঙ্কুশ, ওম ও সাবেক প্রেমিক দেবেরও নায়িকা হয়েছেন এ টালি সুন্দরী।
কিন্তু নুসরাত, সায়ন্তিকা, মিমির ভিড়ে শুভশ্রীর চাহিদা যে কমেছে, তা বলার অপেক্ষা রাখে না। সবশেষ টালিউডে মুক্তি পাওয়া দেবের ‘ধূমকেতু’ ও জিতের ‘অভিমান’-এ নিজেকে মেলে ধরতে পারেননি শুভশ্রী। তবে একটা কাজ ভালোই করতে পেরেছেন, এক সময়ের বন্ধবী মিমি চক্রবর্তীর প্রেমিক টালিউড পরিচালক রাজ চক্রবর্তীকে আপন করে নেন। রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর দীর্ঘ প্রেম ছিল দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু সেখানে হানা দেন প্রেমিকহারা শুভশ্রী। বেশ কিছুদিন ধরে তাকে রাজের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। মিমিও নাকি জানতেন রাজ শুভশ্রীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। তাই নিজে থেকেই ভালোবাসার মানুষটাকে গুডবাই জানান মিমি। পরে অবশ্য এ বিষয়ে কেউই মিডিয়ার সামনে মুখ খুলেননি। ২০১৪ সালেই শুভশ্রীর অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ বাংলাদেশ ও কলকাতায় ভালো ব্যবসা করে।
কিন্তু সবশেষ এ বছর তার অভিনীত আরো একটি ছবি বাংলাদেশ মুক্তি পায়। ‘প্রেম কি বুঝিনি’ নামে ছবিটি আলোচনায়তেই আসতে পারেনি। যদিও ছবি মুক্তির আগে ঢাকায় সাংবাদিকদের এ নায়িকা বাংলাদেশে তার লাখ লাখ ভক্ত আছে জানান। ওই ভক্তের অনেকেই নাকি কলকাতায় গিয়ে তার বাড়ির সামনে বসেও থেকেছেন। অথচ ছবি মুক্তির পর ওই ভক্তরা তাকে শান্তি দিতে পারেনি। এবার ‘নবাব’ নামে আরো একটি ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। এতে জুটি হয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুভশ্রী অভিনীত এখনকার বেশিরভাগ ছবিই অ্যাকশন নির্ভর। নিজেকে মেলে ধরার সুযোগও কম পাচ্ছেন তিনি। অনেকে তো তাকে শোপিস নায়িকাও বলে থাকেন। তবে ক্যারিয়ারের ডুবন্ত সময়ে হিট পরিচালকের সঙ্গে প্রেম এ নায়িকাকে কতোটা টেনে তুলতে পারে, তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ