,

উগান্ডায় সংঘর্ষে নিহত ৫৫

image-9567আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও এক আদিবাসী রাজার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রবিবার পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফেলিক্স কাউওয়াসি জানান, শনিবার কাসিস শহরে সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। রোয়েনজুরুর রাজ্য টহল দলের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

কাউওয়াসি বলেন, ‘শনিবার উগান্ডার পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল কাসিস শহরে টহল প্রদানকালে রোয়েনজুরুর রয়েল গার্ড সদস্যরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা একটি গ্রেনেড নিক্ষেপ করে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়। পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারী নিহত হয়।

তিনি বলেন, এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাব-কাউন্টিতে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ চলে। হামলাকারীরা বন্দুক, বর্শা ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে। এরা সবাই রয়েল গার্ডসের সদস্য ছিল না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে