,

মালয়েশিয়ায় তারেক রহমানের জন্মদিন পালন

rali-malমালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় তারেক রহমানের ৫২তম জন্মদিনের অনুষ্টানে ঐক্যের ডাক দিয়েছেন প্রবাসী নেতারা। রবিবার সন্ধ্যা সাড়ে সাত টায় কুয়ালালামপুরের সুঙ্গাইবুলু এলাকায় বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় নেতারা এ ঐক্যের ডাক দেন। ফোরামের সভাপতি মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মালয়েশিয়া বিএনপির সদস্য সুলতান বিন সিরাজের পরিচালনায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া জন্মদিনের আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুঃসময়ে সবচেয়ে বেশি দরকার শৃংখলা ও ঐক্যের। বাংলাদেশের ক্ষমতায় আসীন রাক্ষসের হাত থেকে দেশকে রক্ষার এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে প্রবাসে জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ কাজ করে যাবে।

বক্তারা বলেন, আগে আন্দোলন দমাতে নেতাকর্মীদের পুলিশ আটক করত, মিছিলে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ত কিন্তু এখন মিছিলে সরাসরি গুলি করা হচ্ছে। নয়তো সকলের সামনে থেকে ধরে নিয়ে গুম করে ফেলে। মাঝে কারো লাশ পাওয়া গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই গুম হওয়া ব্যক্তির ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশটিকে কারাগারে পরিণত করেছে।
বক্তারা আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে।

বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা জিয়াউর রহমান জাতির নিজস্ব পরিচয় তুলে ধরেন। তার অন্যতম উপহার বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাবাহী রাজনৈতিক দল ‘বিএনপি’। কালজয়ী ১৯ দফা বাস্তবায়নে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান প্রবাসী এ নেতারা।

আলোচনা সভায় টেলি কন্ফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ সাধারন সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এস এম জাহাঙ্গীর, মালয়েশিয়া বিএনপির সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন, বিএনপি নেতা বাদল আহমেদ, ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আবু সাইম, দেলোয়ার হোসেন, মোঃ ইদ্রিছ আলী, সাইফুল ইসলাম প্রমূখ।

এ ছাড়া তারেক রহমানের জন্মদিনের আলোচনা সভায় বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা