,

ঘর ভাঙছে ট্রাম্প-মেলানিয়ার!

 

আন্তর্জাতিক ডেস্ক :আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে উঠবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আপাতত সেখানে থাকছেন না ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্প।

_92679485

 

মেলানিয়া ট্রাম্প বলেছেন, একমাত্র সন্তান ব্যারন ট্রাম্পের পড়ালেখার কথা ভেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার কাছেই অবস্থিত ব্যারনের স্কুল। তাই মেলানিয়া সেখানেই থাকতে চান। তবে সেমিস্টার শেষ হলে ছেলেসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।

বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ব্যারনের পড়াশুনার বেশ ক্ষতি হয়েছে, তাই আপাতত ছেলের পড়া নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তবে মেলানিয়া ট্রাম্প এও জানিয়েছেন, প্রয়োজন পড়লে এই সময়ের মধ্যেও তিনি হোয়াইট হাউজে যাবেন।

আর এই খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকে এ সিদ্ধান্তকে ঠিকভাবে নিতে পারেননি, আবার অনেক ব্যঙ্গও করছেন। পামেলা বেনবো নামে এক মার্কিনী টুইটারে লিখেছেন “হোয়াইট হাউজে ফার্স্ট ফ্যামিলি থাকবে এটা আমাদের দেশের একটা প্রতীক এবং বিশ্বের কাছেও তাই। মেলানিয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আতঙ্কের বিষয় আমার কাছে”।

অনেকে মজা করে লিখেছেন মিসেস ট্রাম্পের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যে পছন্দ আছে সে কারণে তিনি হোয়াইট হাউজে যেতে চাইছেন না।

আবার অনেকে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের বিয়ের সম্পর্ক এখন কোনদিকে মোড় নিচ্ছে তা প্রকাশ পাচ্ছে মেলানিয়ার হোয়াইট হাউজে না যাওয়ার সিদ্ধান্তে।

কিন্তু মেলানিয়ার সমর্থনেও অনেকে টুইট করেছেন। একজন লিখেছেন, “ভালো সিদ্ধান্ত। শিশু ব্যারনের জন্য এমন সিদ্ধান্ত দায়িত্বশীল অভিভাবকের প্রমাণ দেয়।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে