,

কিউবার ‘গণতান্ত্রিক আন্দোলনে’ সহযোগিতার ঘোষণা ফ্লোরিডা গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রিক স্কট বলেছেন, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুবরণ করার পর দেশটিতে ‘নতুন যুগের সূচনা’ হতে চলেছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথপোকথনে তিনি কিউবার ‘গণতান্ত্রিক আন্দোলনে’ নিজ অঙ্গরাজ্যের সমর্থনও ব্যক্ত করেছেন।

55c6d61bce8065beb2895ee209e24f81-583ac027ac0ec

তবে স্কট জানাননি, ঠিক কোন উপায়ে তার অঙ্গরাজ্য ওই ‘গণতান্ত্রিক আন্দোলনে’ সহযোগিতা করবে। এমনি ট্রাম্পের সঙ্গে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

গভর্নর স্কটের সঙ্গে রিপাবলিকান ট্রাম্পের আগে থেকেই সখ্যতা রয়েছে। ট্রাম্পের নির্বাচনে যখন অনেক রিপাবলিকান নেতাই সমর্থন তুলে নিয়েছিলেন, তখন স্কট তাকে পূর্ন সমর্থন দিয়েছিলেন। কাস্ত্রোর মৃত্যুর ট্রাম্পও কিউবার ‘মুক্ত’ দেখছেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে স্কট বলেন, ‘আমি আজ (শনিবার) সকালে প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের সঙ্গে কথা বলে জানিয়েছি যে, কিউবার গণতান্ত্রিক আন্দোলনকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রশাসন যে কোনও উপায়ে সহযোগিতা করবে।’

সকালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর পুরো দিনই কিউবান আমেরিকান আইনপ্রণেতা ও দক্ষিণ ফ্লোরিডার নেতাদের সঙ্গে বৈঠক করতে ব্যস্ত ছিলেন। স্কল মিয়ামির মেয়ার থমাস রেগালাদো, মিয়ামি-ডেইড মেয়র কার্লোস জিমিনেজ এবং ইলিয়ানা রস লেহথিনেন, মারিও দিয়া-বালাজ ও কার্লোজ কার্বেলোর তিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সঙ্গেও কথা বলেন।

বিবৃতিতে কাস্ত্রোর মৃত্যুতে কিউবার ভবিষ্যত নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেন স্কট। তিনি বলেন, ‘আমি কিউবান-আমেরিকান ও ফ্লোরিডার মানুষদের সঙ্গে বৈঠক করেছি যারা কিউবার উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী। কয়েক দশকের নির্যাতন সহ্য করে আসা কিউবার নাগরিকদের মুক্তি, শান্তি ও গণতন্ত্র পাওয়া উচিত।’

স্কট আরও বলেন, ‘কিউবায় গণতন্ত্রের জন্য নীতি পরিবর্তনের জন্য উপযুক্ত সময় এখন। আজকের খবর (কাস্ত্রোর মৃত্যু) কিউবার সব মানুষের মুক্তি, শান্তি ও মানবিক বিকাশের নতুন যুগ শুরু করবে এবং ফ্লোরিডা এ লক্ষ্যে সহযোগিতা করে যাবে।’

উল্লেখ্য, ৯০ বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির সমাজতান্ত্রিক বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যু হয় শুক্রবার। ক্ষমতাগ্রহণের পর থেকেই তিনি ছিলেন যুক্তরাষ্ট্রবিরোধী এবং সোভিয়েত রাশিয়ার অন্যতম সমর্থক। কথিত আছে যুক্তরাষ্ট্রও তাকে হত্যার জন্য ৬ শতাধিকবার চেষ্টা চালায়। আমৃত্যু কাস্ত্রো নিজের যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান পাল্টাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে