,

হতাশায় ভুগেছেন রাবিনা

বিনোদন ডেস্ক : হতাশায় ভুগেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে এ কথা বলেন এই অভিনেত্রী।

raveena22
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মনোবিদ অঞ্জলি ছাবরিয়ারের লেখা ‘ডেথ ইজ নট দ্য অ্যানসার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। এ সময় ব্যক্তিগত জীবনে হতাশ হওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে রাবিনা বলেন, ‘প্রত্যেকটি মানুষই কোনো না কোনো সময় নিজেকে একা মনে করেন। এ পরিস্থিতি থেকে বাদ যান তরকারাও। আমি এই যন্ত্রনাদায়ক অভিজ্ঞতা লাভ করেছি। সত্যি বলছি, অন্য সাধারণ মানুষের মতো তারকারাও নানা রকম কষ্টের সম্মুখীন হন।’

তিনি আরো বলেন, ‘সব তারকাদের জীবনেই খারাপ সময় আসে। তবে কে কিভাবে তা কাটিয়ে উঠবে এটা তার নিজের উপরে নির্ভর করে। কেউ এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারে আবার কেউ হাল ছেড়ে দেয়। আসলে সমাজে আত্মহত্যার যে প্রবণতা দেখছি তা নিয়ে আমি অনেক শঙ্কিত।’

ইতিপূর্বে বলিউডের অনেক তারকা হতাশা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কিছুদিন আগে হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোনও এ বিষয়ে কথা বলেন। এবার এ তালিকায় যোগ হলেন রাবিনা ট্যান্ডন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে