,

মালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তঃসত্ত্বা, আটক দম্পতি

rape-001আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সারওয়াক রাজ্য কুচিংয়ের কাম্পুং চিনজাংয় এলাকায় এক পিতার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে তার কন্যা। এ ঘটনায় ওই কন্যার বাবা ও মাকে আটক করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুচিং জেলা পুলিশের সহকারী কমিশনার আবাং আহমেদ আবাং জুলাহি বলেন, কুচিংয়ের কাম্পুং চিনজাংয়ে এই লম্পট পিতা তার স্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণ করে তার মায়ের সামনে। ঘুমন্ত মায়ের কক্ষেই নেশাগ্রস্থ পিতার লালসার শিকার সত্ত্বেও তার মা এগিয়ে এসে বাঁধা দেয়ার চেষ্টা করেনি বলে অভিযোগ করে ওই কন্যা।

তবে বর্তমানে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে একটি রেস্টুরেন্টে চাকুরীরত অবস্থায় রয়েছে। এদিকে মেয়েটি ৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি লোকজনের নজরে আসে। দিন দিন শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে দেখে ২৫ নভেম্বর শুক্রবার স্থানীয় একটি থানায় গিয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই কন্যা।

এর প্রেক্ষিতে ঐদিন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পুলিশ বাসায় অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী পিতা ও ৩৬ বছর বয়সী মাকে গ্রেফতার করে। অন্ত:সত্তা মেয়েকে ডাক্তারি পরিক্ষার জন্য সারাওয়াকের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী মেয়েটি এখন ৭ সপ্তাহের  অন্ত:সত্তা বলে জানা যায়। এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৬বি ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে এবং গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে