বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ইরানের রাষ্ট্রদূতের আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এনজিওগুলোর প্রতি আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভয়েজি দেহনাভি। শনিবার ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) ও ঢাকাস্থ ইরানি সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইসলাম ও আন্তর্জাতিক মানবিক আইন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

4bk3ec57431b6f4rpy_800c450

রাতে আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলোচনা অনুষ্ঠানে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ব্যাপারে ইরানের রাষ্ট্রদূত বলেন, আমাদের প্রত্যেকের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. খিজির হায়াত খানের সভাপতিত্বে ইরানের সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. আব্বাস ভয়েজি বলেন, বিশ্বের কোথাও কোনো পক্ষের উগ্রবাদ বা সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। চরমপন্থা ও সন্ত্রাসের প্রশ্নে দ্বিমুখী নীতি থাকলে এ সংকটের সমাধান সম্ভব নয়। রাষ্ট্রদূত বলেন, আজকের বিশ্বে যুদ্ধের ধরন পাল্টে গেছে। বিভিন্ন দেশ ও সমাজে সামরিক অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। কেমিক্যাল, বায়োলজিক্যাল এমনকি সাইক্লোজিক্যাল ওয়ারও চলছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে মন্তব্য করে ওই দূত বলেন, ইসলামের শান্তিপূর্ণ আচরণ অনুসরণের মাধ্যমে এ ধরনের সন্ত্রাস আ উগ্রবাদ প্রতিরোধ সম্ভব। এজন্যে মানুষকে জোটবদ্ধ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয় নেতা ও সুশীল সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারবালার শিক্ষা নতুন প্রজম্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাহলে সঠিক আচরণের মধ্যে দিয়ে ভবিষ্যৎ বংশধররা আগ্রাসনকে রুখে দিতে পারবে। গোলটেবিল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মায়মুল আহসান খান। প্রবন্ধে তিনি রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনকে ‘হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করেন। বলেন, ইউএনসিএইচআর এখন রোহিঙ্গাদের জন্যে সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছে। অথচ এতদিন ধরে তারা রোহিঙ্গা ইস্যুতে কোন গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারেনি। যুদ্ধ ও সন্ত্রাস বিশ্বের দেশে দেশে নিরীহ ও নিরাপরাধ মানবতার ক্ষতি করছে উল্লেখ করে ওই শিক্ষাবিদ প্রশ্ন রাখেন এত কিছুর পরও কেন জাতিসংঘ যুদ্ধকে নিষিদ্ধ করে না? মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আলোচনায় ড. মায়মুল বলেন, একাত্তরে বাংলাদেশে যা ঘটেছে এখন রোহিঙ্গা মুসলমানদের ওপর তা-ই ঘটছে। রোহিঙ্গা হত্যাযজ্ঞ যুদ্ধাপরাধ ছাড়া কিছুই নয়। ইসলামের মানবিক দিকগুলো আন্তর্জাতিক মানবিক আইনের চেয়েও বেশি মানবাধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামে যুদ্ধের জন্যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। সেখানে নারী ও শিশুদের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হবে তার স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেখানে বলা আছে কোন অবস্থাতেই নদী ও ফসলের মাঠ বিনষ্ট করা যাবে না। ইসলামের ওই নির্দেশনায় যুদ্ধাবস্থায়ও মানবিক দিকগুলো নিশ্চিত করার তাগিদ দেয়া হয়েছে। অনুষ্ঠানে আইসিআরসি’র হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানভ বলেন, জেনেভা কনভেনশন মেনে চললে অনেক দেশে চলমান নির্যাতন প্রতিরোধ করা যেত। তিনি বিশ্বের দেশে দেশে রাজনৈতিক নেতৃত্বকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সন্ত্রাস ও জাতিগত নিধনের মত হত্যাযজ্ঞ প্রতিরোধ করা সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সুশীল সমাজ ও ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আইসিআরসি ডেলিগেশনের ডেপুটি বরিস কেলেসেভিক বলেন, কোনো জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি হলেও শিক্ষাবিদ ও সমাজের সচেতন মানুষের ভূমিকার গুরুত্ব অনেক বেশি। মানবিক বিষয়টি নিশ্চিত করা সম্ভব না হলে একটি দেশের রাজনীতি ও অর্থনীতি পিছিয়ে পড়ে। অনুষ্ঠানে ইরানের দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ মুসা হোসেইনি বলেন, মানবতা মানুষের শরীরের একটি অঙ্গের মত, যা আক্রান্ত হলে অন্য অঙ্গপ্রত্যঙ্গে তা অনুভূত হয়। এ অবস্থায় মানবতাকে সব কিছুর উর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ