,

সমুদ্রতীরে ট্রাম্পের পাঁচিল!

 

আন্তর্জাতিক ডেস্ক :নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, মেক্সিকোর সঙ্গে আমেরিকার সীমান্তে প্রাচীর তুলবেন৷ আর তার খরচ জোগাতে হবে মেক্সিকোর মানুষকেই৷ ডোনাল্ড ট্রাম্পের সেই ভাবনার পরিণতি জানা যাবে ভবিষ্যতে৷ তবে এখনই একটি মস্ত একটা পাঁচিল তুলে দিয়েছেন তিনি৷ সেটা তার দেশ থেকে অনেক দূরে, ইউরোপের একটি গ্রামে৷ জায়গাটির নাম ব্যালমেডি৷

010648

দেশটির নাম স্কটল্যান্ড৷ সে দেশের উত্তর-পূর্বে এই গ্রামের কোল ঘেঁষে রয়েছে সমুদ্র৷ চারদিকে বালুরাশি, মাঝে মধ্যে বালির ঢিবি, এলোমেলো ঝোপঝাড়৷ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য্য৷ ধনকুবের ট্রাম্পের সাধ হয় ওখানে বিশ্বের সবচেয়ে বড় গলফ মাঠ তৈরি করবেন৷ যেমন ভাবা, তেমনই কাজ৷ প্রস্তুতি শুরু করে দেন তিনি৷ কথা বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে৷ ২০০৮ সালে ট্রাম্পকে তার প্রকল্পের জন্য সবুজ সংকেত দেয় প্রশাসন৷ সমুদ্রের ধারে অনেকটা এলাকা ফাঁকা, আছে ছোটখাট বাড়ি, খামার, অন্যান্য নির্মাণ৷ এ সব থাকলে তো বিশ্বের সবচেয়ে বড় গলফ মাঠ তৈরি করা যায় না! তাই ট্রাম্প সেখানকার বাসিন্দাদের কার্যত উচ্ছেদ করতে চেয়েছিলেন, এমনই অভিযোগ৷ তাদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছিলেন৷ কেউ কেউ অন্যত্র গেলেও সেখানেই ঘাঁটি গেড়ে বসে থাকেন কিছু বাসিন্দা৷ তাদের শায়েস্তা করতেই পাঁচিল তৈরি করিয়েছেন ট্রাম্প, গত কয়েক বছর ধরে৷ ১৫ ফুট উঁচু পাঁচিল তোলা হয়েছে কোন কোন অংশে৷ ট্রাম্পের নিজের এলাকায় পাঁচিল, তাই কারও কিছু বলার নেই৷ অভিযোগ, এ জন্য ট্রাম্পের লোকজন যথেষ্ট অত্যাচার করেছেন বাসিন্দাদের উপর৷

শোনা যাক ব্যালমেডির বাসিন্দা ডেভিড ও মইরা মিলনের অভিজ্ঞতার কথা৷ একদিন তারা বাড়িতে ছিলেন না৷ ফিরে দেখেন বাড়ি ঘিরে পাঁচিল তোলার তোড়জোড় চলছে৷ পানি ও বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে৷ তার পর ইমেলে সাড়ে তিন হাজার ডলারের বিলও পাঠিয়ে দেওয়া হয়েছে মিলনে দম্পতির কাছে৷ একেবারে মেক্সিকোর ধাঁচে পাঁচিল তোলার খরচ দাবি! এর সঙ্গে আইনি ঝামেলা, ট্রাম্পের আইনজীবীর দাবি মিলনেদের গ্যারাজের একাংশ নাকি তাদের জমিতে৷

স্কটল্যান্ডের সঙ্গে ট্রাম্পের নাড়ির যোগ৷ ১৯৩০ সালে তার মা স্কটল্যান্ড থেকে নিউইয়র্ক চলে যান৷ পশ্চিম স্কটল্যান্ডে বেড়ে উঠেছেন ট্রাম্প৷ ২০০৮ সালে সেখানে গিয়েছিলেন তিনি৷ সে বছরই প্রশাসন তাকে গলফ কোর্স তৈরির অনুমতি দেয়৷ তারা ভেবেছিল ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেক চাকরি হবে, উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা৷ ১২৫ কোটি ডলারের বিনিয়োগ বলে কথা! সমালোচকদের বক্তব্য, ৫০ লক্ষ ডলারও খরচ করেননি ট্রাম্প৷

গলফ কোর্স ঘিরে বিপুল পরিকল্পনা ছিল ট্রাম্পের, অন্তত তিনি গোড়ায় যেমনটা বলেছিলেন৷ কী তৈরির পরিকল্পনা ছিল? একটি নয়, দু’টি গলফ মাঠ তৈরি হবে৷ আটতলা হোটেল গড়ে উঠবে, তাতে থাকবে ৪৫০টি ঘর৷ দু’টির জায়গায় একটি গলফ কোর্স হয়েছে৷ কোনো রকমে একটা হোটেল হয়েছে৷ ৬ হাজার চাকরি হওয়ার কথা থাকলেও মাত্র ৯৫ জন চাকরি পেয়েছেন৷ এত কিছুর পরও স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য ট্রাম্পের পাশে রয়েছেন৷ তাদের আশা, দেরিতে হলেও এখানে ট্রাম্পের প্রকল্পে আরও নির্মাণ হবে৷ তাতে লাভ হবে স্থানীয়দেরই৷

তবে ট্রাম্পের পাঁচিল নিয়ে অসন্ত্বোষটাও তীব্র৷ স্থানীয় বাসিন্দা মাইকেল ফোর্বস নিজের বাড়ির উপর এখনও সেই পতাকাটা উড়িয়ে রেখেছেন যাতে লেখা ‘হিলারি ফর প্রেসিডেন্ট’৷ তারা এতটাই ট্রাম্প -বিদ্বেষী! সুজান ও জন মানরোও নিজেদের ভিটেমাটি ছাড়তে চাননি৷ তাদের রান্নাঘর থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত ফাঁকা জমি ছিল৷ দূরে দেখা যেত লাইটহাউজ৷ এই অসামান্য দৃষ্টিসুখ থেকে এখন বঞ্চিত মানরো দম্পতি৷ তাদের দৃষ্টি রুখে দেয় পাঁচিল৷ মানরোর বক্তব্য, ‘ট্রাম্পকে নিয়ে ব্যালমেডির যা অভিজ্ঞতা, তার থেকে আমেরিকাবাসীর অভিজ্ঞতা অন্তত ভালো হোক, এমনটাই আশা করি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে