বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টালিগঞ্জের প্রভাবশালী ও জনপ্রিয় কয়েকটি পরিবার

 

বিনোদন ডেস্ক : বলিউডের এলিট অভিনেতাদের দিকে তাকালে দেখা যায়- তাদের পরিবার বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব বিস্তার করে আসছে। কাপুর, চোপড়া ও বচ্চনরা তাদের পূর্বপুরুষের উত্তরাধিকার সূত্রেই অনেকটা এই প্রভাব পেয়েছেন।

 

chatterjees_top1480212630

তাদের পূর্বপুরুষরা খুব প্রভাবশালী ছিলেন গ্ল্যামার জগতে। কলকাতার বাংলা চলচ্চিত্র জগতেও একই অবস্থা। যার কারণে উত্তরাধিকার সূত্রে এ প্রভাব বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের মধ্যেও বিরাজমান। এমন কয়েকটি পরিবারের চিত্র নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

সেন পরিবার : সেন পরিবারে প্রথম যার নাম আসে তিনি হলেন, পাশের মেয়ে খ্যাত দুই বাংলার জনপ্রিয় মহানায়িকা সুচিত্রা সেন। সুচিত্রা শিল্পপতি আধিনাথ সেনের পুত্রবধূ ছিলেন। সুচিত্রা সেনের জন্মই যেন হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করতে। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে এভাবে আগে কখনো কেউ শাসন করেননি। নায়িকা থেকে তিনি মহানায়িকা খেতাব পেয়েছেন। মুনমুন সেন সুচিত্রা সেনের মেয়ে। তিনিও ফিল্মে এসেছেন, তবে মায়ের মতো তিনি এতটা কারিশ্মা দেখাতে পারেননি। মুনমুন সেনের দুই মেয়ে, সুচিত্রা সেনের নাতনি রাইমা ও রিয়া সেনকে বাংলা সিনেমার মধ্যম সাড়ির নায়িকা বলা যায়। তবে রিয়া সেন চেষ্টা করছেন নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার জন্য।

চ্যাটার্জি পরিবার : বিশ্বজিৎ চ্যাটার্জি যখন ‘মায়ামৃগ’, ‘দুই ভাই’, ‘বিশ সাল বাদ’সহ আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন তখন কি তিনি জানতেন বাংলা সিনেমায় তিনি এমন এক উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন, যে তিন দশক বাংলা সিনেমা দাপিয়ে বেড়াবে? বলছি, প্রসেনজিৎ চ্যাটার্জির কথা। যিনি টানা তিন দশক ধরে কলকাতার বাংলা সিনেমাকে শাসন করছেন। বিশ্বজিতের আরেক মেয়ে পল্লবী। তিনিও বড় পর্দায় অভিনয় করেন। সম্প্রতি তিনি ভালো কিছু কাজ করেছেন। প্রসেনজিতের বর্তমান স্ত্রী অর্পিতা এবং প্রাক্তন স্ত্রী দেবশ্রীও রুপালি পর্দায় কাজ করেছেন।

চক্রবর্তী পরিবার : বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা। দর্শকরা তাকে ফেলুদা বলেই বেশি চিনেন। সন্দ্বীপ রায় যাকে পরিচয় করিয়েছিলেন দর্শকদের সঙ্গে। তিনি আমাদের সবার প্রিয় সব্যসাচী চক্রবর্তী। তার স্ত্রী মিতু চক্রবর্তীও বাংলা সিনেমা ও টিভি অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত। বহু আলোচিত ‘গানের ওপারে’ টিভি সিরিজের জন্য সব্যসাচীর দুই ছেলে গৌরব ও অর্জুন চক্রবর্তীও দর্শকদের কাছে বেশ পরিচিত। তারা বর্তমানে ফিল্ম ও টিভিতে কাজ করছেন। গৌরব টিভি প্রোডাকশন ‘বোমক্যাশ’ দিয়ে জনপ্রিয়তা পান। তার ‘কলকাতায় কলম্বাস’ খুব শিগগিরই দেখা যাবে।

দাশগুপ্ত পরিবার : প্রখ্যাত চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাশগুপ্ত কলকাতা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। আর যোগ্য বাবার যোগ্য উত্তরসুরী হলেন অপর্ণা সেন। অপর্ণা সেনকে কে না চেনে। চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী। এটাও বিস্ময়ের ব্যাপার না যে, শক্তিশালী অভিনেত্রী হিসেবে দর্শকরা যে কঙ্কনা সেন শর্মাকে চেনে, তিনি অপর্ণার মেয়ে। ইতোমধ্যে কঙ্কনার পরিচালক হিসেবেও অভিষেক হয়েছে।

গাঙ্গুলি পরিবার : বলিউডের দাদামনি হিসেবে পরিচিত অশোক কুমার বাংলা সিনেমার সূচনাতে অবদান রেখেছেন। তার দ্বিতীয় ভাই যিনি পর্দায় অনুপ কুমার নামে অভিনয় করেছেন। তবে বাংলা সিনেমায় তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি। কিন্তু অনুপ কুমারের ছোটজন? কিশোর কুমার, কালজয়ী বহু বাংলা গানের জনপ্রিয় শিল্পী। তিনি কলকাতার বাংলা সিনেমার নেপথ্য শিল্পীদের কিংবদন্তি। আর তার অভিনীত ‘লুকোচুরি’ সিনেমাকে সর্বকালের শ্রেষ্ঠ কমেডি সিনেমা হিসেবেও বিবেচনা করা হয়। তার গান টালিউডের বিশাল সম্পদ।

মুখার্জি পরিবার : শশধর মুখার্জির খ্যাতিতেই বলিউডে মুখার্জি পরিবার বিখ্যাত হয়। তিনি অশোক কুমার গাঙ্গুলির ভগ্নিপতি ও ফিল্মিস্তান স্টুডিওর প্রতিষ্ঠাতা। টালিগঞ্জেও তার বিশেষ অবদান আছে। যদিও জয়, সোমো এবং দেব মুখার্জি বাংলা সিনেমায় কাজ করেননি। তবে সোমো মুখার্জির স্ত্রী তানুজা ‘অ্যান্থনি ফিরিঙ্গি’, ‘দেয়া নেয়া’ ও ‘ত্রি ভুবনের পারে’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। আর রানী মুখার্জি শশধরের কাছের আত্মীয়, যিনি বলিউড কাপানো শীর্ষস্থানীয় অভিনেত্রী হওয়ার আগে টালিউডেও কাজ করেছেন।
দাশ পরিবার : অনেকেই হয়তো জানেন না টালিউডের বর্তমান সময়ের হার্টথ্রব বনি সেনগুপ্তেরও বাংলা সিনেমায় শক্তিশালী পারিবারিক অবদান আছে। তার বাবা অনুপ সেনগুপ্ত বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন। তার মধ্যে তাপস পাল ও দেবশ্রী রায়ের ‘শুভকামনা’ বেশ দর্শক নন্দিত হয়েছিল। এখানেই শেষ নয়। বনির মা পিয়া সেনগুপ্তও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর পিয়া সেনগুপ্তের চাচা সুকেন দাশ তার সময়ের সফল অভিনেতা ও পরিচালক।
ভৌমিক পরিবার : মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা নায়িকাদের মধ্যে অঞ্জনা ভৌমিক একজন। অঞ্জনার বড় মেয়ে নিলাঞ্জনা সেনগুপ্ত তার অভিনীত প্রথম সিনেমা ‘স্বপ্নের ফেরিওয়ালা’র জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল শিল্পী ক্যাটাগরিতে বিএফজেএ পুরস্কার পেয়েছেন। যিশু সেনগুপ্তের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে তিনি এই পুরস্কার পান। তার ছোট মেয়ে চন্দনা শর্মাও সিনেমায় কাজ করেছেন। তবে তেমন একটা সুবিধা না করতে পেরে এখন জাতীয় টেলিভিশনে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ