বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্ত্রোকে যে কারণে মনে রাখবে ইতিহাস

 

আন্তর্জাতিক ডেস্ক :ফিদেল কাস্ত্রো। তাবৎ দুনিয়ার মুক্তিকামী মানুষের দিশা কিউবার এ বিপ্লবী মহান নেতার প্রয়ান যেন ইতিহাসেরই একটি পর্বের সমাপ্তি। তার সংগ্রাম, ইস্পাত-কঠিন মনোবল ও আপসহীন চেতনার কারণে তিনিজীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।

image-8033

বিপ্লবী আন্দোলন, স্নায়ুযুদ্ধ, পূর্ব-পশ্চিম দ্বন্দ্ব, পুঁজিবাদ আর কমিউনিজমের সংঘাত- এসব মিলে গড়ে ওঠা সেই কালপর্ব ফিদেল কাস্ত্রোর জীবনেরও গল্প। মাত্র ৩৩ বছর বয়েসে ১৯৫৯ সালে কিউবার তখনকার শাসক বাস্তিতাকে উৎখাত করে কাস্ত্রো পাঁচ দশক ধরে ক্ষমতায় ছিলেন, পার করেছেন ১০ জন আমেরিকান প্রেসিডেন্টের শাসনকাল। মোকাবিলা করেছেন ৬শ ৩৮টি হত্যাপ্রচেষ্টা।

বিশ্লেষকরা বলেন, তার শাসনের সময় কিউবাকে তিনি দিয়েছেন প্রথম বিশ্বের সমতুল্য শিক্ষার হার, আর এক স্বাস্থ্য ব্যবস্থা – যা অনেক দেশের কাছে ঈর্ষার বস্তু। কিউবানদের গড় আয়ু এবং শিশুমৃত্যুর অতি নিম্ন হারও পশ্চিম ইউরোপের সাথে তুলনীয় – যদিও তাদের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় নগণ্য।

একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব-আাধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন আজীবন, অনুপ্রাণিত করেছেন ভেনেজুয়েলার উগো চাভেজ, বা বলিভিয়ার ইভো মোরালেসের মতো নেতাদের ।

ইন্টারন্যাশনাল জার্নাল অব কিউবান স্টাডিজের সম্পাদক ড. স্টিফেন উইলকিনসন বলেন, এটা ঠিক যে কাস্ত্রো কঠোর হাতে তার শত্রুদের দমন করেছেন। কিন্তু এটাও ঠিক যে অন্য অনেক দেশে বিপ্লবের পর যেমন হয়েছে কিউবায় কিন্তু তেমন কোন রক্তগঙ্গা বয়ে যায় নি, স্তালিনের গুলাগের মতো কিউবায় কোন শ্রমশিবিরও ছিল না।

১৯৬১ সালে মার্কিন সমর্থিত বে অব পিগস অভিযানকে পরাজিত করতে পারাটা ছিল কাস্ত্রোর আরেকটি বিরাট অর্জন। তেমনি আফ্রিকায় এ্যাংগোলার যুদ্ধে কিউবার ভূমিকা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। ১৯৮৮ সালে কাস্ত্রো নিজে এমনভাবে সামরিক পরিকল্পনা করেছিলেন – যাতে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়, তারা এ্যাংগোলা থেকে সৈন্য প্রত্যাহার করে এবং নামিবিয়া স্বাধীন হয়।

পরে এমনকি নেলসন মান্দেলাও বলেছিলেন, তার কারামুক্তি এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানের পেছনে প্রভাব ফেলেছে ওই যুদ্ধ।

শেষ জীবনে ফিদেল যখন তার ভাই রাউলের হাতে ক্ষমতা ছেড়ে দিলেন তার পরেও বিশ্বের বহু দেশের রাজনীতিকরা তার সাথে দেখা করতে যেতেন।

চিলির কবি পাবলো নেরুদা বলেছিলেন, লাতিন আমেরিকার রাজনৈতিক নেতারা অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু পূরণ করতে পারেন খুবই সামান্য। কিন্তু কাস্ত্রো ছিলেন এর ব্যতিক্রম। তিনি আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কখনো তাদের চাপে পিছু হটেন নি – এবং এই অদম্য চেতনা তার একটা বৈশিষ্ট্য ছিল।

কাস্ত্রোও তার স্বপ্নের অনেক কিই পূরণ করতে পারেন নি , অনেক ক্ষেত্রেই তাকে পেছনে ফেলে সময় এগিয়ে গেছে। তার নীতির সাথে সবাই একমত হবেন না, কিন্তু এটা ঠিক যে তিনি তার অঙ্গীকারের প্রতি আজীবন অনড় ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ