,

পেঁয়াজে এতো রোগ সারে, জানতেন?

peajঅনলাইন ডেস্ক : কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতার কথা সব চিকিৎসক, ডায়েটিশিয়ানরাই বলে থাকেন। শুধু বলেন বলেই না, আমরা নিজেরাও জানি সুস্থ থাকতে কাঁচা পেঁয়াজ খাওয়া কতটা প্রয়োজনীয়।

পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকার কারণে এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল গুণ সাধারণ সর্দি, কাশি থেকে হার্টের সমস্যাও দূরে রাখতে পারে।
আর যদি কাঁচা পেঁয়াজ খেতে ভাল না লাগে? তাহলেও রয়েছে উপায়। জেনে নিন না খেয়েও কী ভাবে বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজ।

বুকে ইনফেকশন: পেঁয়াজ কুরে নিয়ে ১-২ টেবল চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্ট বুকে লাগিয়ে তোয়ালে জড়িয়ে রাখুন। ইনফেকশন কমে যাবে।

কাটা-ছেঁড়া: পাতলা করে পেঁয়াজের সাদা ফিল্ম কেটে নিয়ে কাটার ওপর লাগিয়ে গজ দিয়ে বেঁধে রাখুন। রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।

জ্বর: জ্বর কিছুতেই কমছে না? পায়ের তলায় নারকেল তেল মালিশ করে পেঁয়াজের স্লাইস রেখে মোজা পরে থাকুন। জ্বর কমে যাবে।

কাশি: পেঁয়াজ অর্ধেক করে কেটে নিন। দুটো আধা ভাগের ওপর এক টেবল চামচ করে ব্রাউন সুগার দিয়ে এক ঘণ্টা রেখে দিন। দিনে দু’বার করে খেলে কাশি কমে যাবে।

কানের ব্যথা: পেঁয়াজ কুরে পাতলা কাপড়ে বেঁধে নিন। ব্যথা কানের কাছে কাপড় বেঁধে রাখুন।

শিশুদের পেটের সমস্যা: হলুদ পেঁয়াজ ডুমো করে কেটে জলে ফুটিয়ে অনিয়ন টি বানিয়ে নিন। সেই চা শিশুদের খাওয়ালে সমস্যা সমাধান হয়ে যাবে।

বমি: বার বার বমি হচ্ছে? পেঁয়াজ বেটে রস তৈরি করে নিন। সঙ্গে বানিয়ে রাখুন পেপারমিন্ট টি। দু’চা চামচ পেঁয়াজের রস খেয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এ বার দু’চা চামচ পেপারমিন্ট টি খান। এ ভাবে এক বার পেঁয়াজের রস, এক বার চা ১৫ মিনিট ধরে খেলে বমি কমে যাবে। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে