,

একাই যাবেন প্রিয়াঙ্কা?

priyanka-chopraবিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া এখন ভারত থেকে অনেক দূরে। মার্কিন সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র দ্বিতীয় কিস্তির শুটিংয়ে দেশের বাইরে আছেন তিনি। গুজব শোনা যাচ্ছে, কয়েক দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের পথে উড়াল দেবেন এই অভিনেত্রী। উদ্দেশ্য, নির্মাতা করণ জোহরের সেলেব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এ অংশগ্রহণ করা। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে তিনি একাই করণের মুখোমুখি হবেন, তাঁর সঙ্গে থাকবেন না আর কোনো অতিথি।

‘কফি উইথ করণ’-এর নতুন কিস্তির প্রথম পর্বে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও আলিয়া ভাট। এর পরের পর্বে দেখা গেছে রণবীর কাপুর ও রণবীর সিংকে। কিন্তু প্রিয়াঙ্কা নাকি এখানে একাই হাজির হবেন। অবশ্য, তারকা জগতে এখন এই অভিনেত্রী যেই অবস্থায় আছেন, তাঁকে একাই একশ বললে কিন্তু অত্যুক্তি হবে না। কয়েক দিন আগে ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকেও ‘কফি উইথ করণ’-এর পঞ্চম কিস্তিতে একা আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগের কিস্তি গুলোতেও প্রিয়াঙ্কা এই অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু একা এবারই প্রথম। এর আগে তাঁর সঙ্গে একবার ছিলেন কথিত প্রেমিক ও ‘কামিনে’ সিনেমার সহ-শিল্পী শহীদ কাপুর, বাকি দুইবার তাঁর সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন।

দীপিকা পাড়ুকোনও করণের এই অনুষ্ঠানে খুব শিগগির হাজির হবেন বলে জানা গেছে। তিনি অবশ্য একা আসবেন না। সঙ্গে করে নিয়ে আসবেন তাঁর প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ’-এর সহ-শিল্পী ভিন ডিজেল। ২০১৭ সালেই ছবিটি মুক্তি পাবে। তাই ছবির প্রচারের অংশ হিসেবে জনপ্রিয় এই টক শো-তে হাজির হবেন তাঁরা। বলিউড বাবল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে