,

চলন্ত ট্রেনের ৪টি বগি বিচ্ছিন্ন

train-b20161126211344ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছন্ন হয়ে গেছে।শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে আশুগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটির চারটি বগি বিচ্ছন্ন হয়ে পড়ে।

ট্রেনটি মেঘনা সেতু অতিক্রম করে ভৈরববাজার জংশনে চলে যাওয়ায় বিচ্ছিন্ন হওয়া বগিগুলো ট্রেনের সঙ্গে সংযুক্ত করতে ট্রেনটিকে পুনরায় আশুগঞ্জ স্টেশনে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা