,

ঘটনা সত্য ডিভোর্স হয়ে গেছে : সালমা

salmaবিনোদন প্রতিবেদক : ভেঙে গেল ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমার সংসার। দাম্পত্য কলহের জের ধরেই স্বামী দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তার সংসার ভেঙেছে বলে জানা গেছে।

ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন সালমা নিজেই।

জানা গেছে, গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে। তবে গত পাঁচদিন বিষয়টি একরকম চাপা ছিল।

এ সময় সালমাকে মোহরানার ২০ লাখ এবং আনুষাঙ্গিক সব টাকা পরিশোধ করেছেন তার স্বামী শিবলী সাদিক, এমনও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপূরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সাদিক-সালমার ঘরে প্রথম সন্তান জন্ম নেয়।

বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘ঘটনা সত্য। ডিভোর্স হয়ে গেছে’।

কবে ডিভোর্সের ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “কপাল খারাপ, বিশেষ দিনেই (২০ নভেম্বর) আমার জীবনে এমন একটি ঘটনা ঘটল।”

কেন ডিভোর্স করলেন এমন প্রশ্নে আবেগতাড়িত হয়ে সালমা বলেন, “এ বিষয়ে আমি আসলে স্পিসলেস। শুধু বলবো যে, মরতে মরতে বেচে গেছি। এর বেশি এই মুতূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।” নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা