,

‘বিএনপি সত্য-ন্যায় ও সঠিকতার মধ্যে রয়েছে’

 

নিজস্ব প্রতিবেদক : সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি সত্য, ন্যায় ও সঠিকতার মধ্যে রয়েছে। বর্তমান দুঃসময়েও দেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে দলে যোগদান এ কথারই প্রমাণ করে।শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির বরিশাল উত্তর জেলার মুলাদী ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানকালে তিনি এসব কথা বলেন।

image-7950

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন ঢালী ও জাতীয় পার্টির চর কালেখান ইউনিয়নেরর সভাপতি মো. বাবুল আক্তার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোলা দিয়ে বিএনপিতে যোগদান করেন।

রিজভী বলেন, রোহিঙ্গারা নির্যাতন থেকে রক্ষা পেতে বাংলাদেশের সিমান্তে আসছে। অথচ বাংলাদেশ তাদেরকে পাড়ে উঠতে দিচ্ছে না। এটা কি অমানবিকতা নয়? আমি সরকারকে বলতে চাই, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিন। এরপর মিয়ানমারের সরকারের সাথে কখা বলুন এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করুন।

জাতীয়তাবাদী দল বিএনপি মুলাদী উপজেলা শাখা আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জানান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা