,

সময়ের আগেই মুক্তি পাচ্ছে ‘বাহুবলি-টু’!

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। শোনা যাচ্ছে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার এ সিক্যুয়েলটি নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন এ সিনেমার সংশ্লিষ্টরা।

bahuboli1480163463
বাহুবলি-দ্য কনক্লুশন মুক্তির তারিখ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে মুক্তির তারিখ আগামী বছর ২৮ এপ্রিল নির্ধারণ করেন নির্মাতারা।

কিন্তু সম্প্রতি এ সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ায় পরিচালক ও প্রযোজক সিনেমাটির মুক্তির তারিখ এক মাস এগিয়ে নেয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা করেছেন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এদিকে কাজের বিষয়ে খুবই সতর্ক পরিচালক এসএস রাজামৌলি। পছন্দ মতো কাজ না হলে তিনি সিনেমাটি মুক্তি দিতে রাজি নন। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটিও কয়েক দফা পেছানোর পরই মুক্তি পেয়েছিল। বর্তমানে হায়দরাবাদে চলছে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির শুটিং। এর পোস্ট প্রোডাকশন এবং গ্রাফিকসের কাজ শেষ হলেই এ বিষয়ে আরো তথ্য জানানো হবে বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারিখ পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

কিছুদিন আগে প্রকাশিত হয়েছে বাহুবলি-দ্যকনক্লুশন সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটিতে অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠি, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে