,

সালমানকে ছেড়ে হিমেশের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন লুলিয়া

lulia_বিনোদন ডেস্ক : কেউ কারও জন্য অপেক্ষা করে না! সালমান খানের কথাই ধরুন না! তিনি যেমন তাঁর জীবনের কোনও মেয়ের জন্যই আজ পর্যন্ত অপেক্ষা করতে পারেননি! এর ফলে সম্পর্ক শুধুই গড়েছে আর ভেঙেছে। শেষ একটা খবর এসেছিল, লুলিয়া ভান্টুরের সঙ্গে তাঁর সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোচ্ছে! কিন্তু এখন সে আশাও বাদ! কারণ লুলিয়া সাফ বলে দিয়েছেন, ‘তিনি সালমান খানের ব্যাপারে আর কিছু ভাবছেনই না! সম্পর্ক নিয়ে সালমানের টালবাহানা না কি তাঁর পোষাচ্ছে না!’ তার পরেই লুলিয়া ভান্টুর গাঁটছড়া বাঁধলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। তবে যে খবর ছিল লুলিয়া দেশ ছেড়ে চলে গিয়েছেন, সেটাকে কি মিথ্যা বলে ধরে নিতে হবে?

একদমই তাই! লুলিয়া কোথাও যাননি! তিনি মুম্বাইতেই রয়েছেন এবং এখন হিমেশ রেশমিয়ার সঙ্গে চলছে তাঁর সুর-সফর। জানা গিয়েছে, হিমেশের নতুন মিউজিক অ্যালবামের জন্য গান গেয়েছেন লুলিয়া।

অনেক দিন পরে আবার মিউজিক অ্যালবাম নিয়ে বেশ উঠে-পড়ে লেগেছেন হিমেশ। সেই অ্যালবামের তিনি নাম রেখেছেন ‘আপ কি মৌসিকি’। সেখানেই হিমেশ রেশমিয়ার সুরে গান গাইলেন লুলিয়া ভান্টুর।

সালমানের ‘বিইং হিউম্যান’-এর পেজে লুলিয়ার গলায় ‘জগ ঘুমেয়া’ গানটা শুনেই না কি গায়িকা লুলিয়াকে দারুণ ভাল লেগে গিয়েছিল হিমেশের। ফলে তিনি আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি।
সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে