,

হ্যামিল্টনেও দাঁড়াতে পারছ না পাকিস্তানি ব্যাটসম্যানরা

hamilton-testস্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভুগিয়েছিলেন নিউজিল্যান্ড পেসাররা। হ্যামিল্টনে এসেও গল্পটা বদলাল না। আবারও পাকিস্তানের ব্যাটিং ধস, আবারও সেই ধসের কারণ কিউই পেসাররা। প্রথম ইনিংসে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান, পাঁচটি উইকেটই পেসারদের।

নিউজিল্যান্ডও অবশ্য প্রথম ইনিংসে খুব বড় স্কোর করতে পারেনি। ২৭১ রানেই অলআউট প্রথম ইনিংসে, তবে এতেই এখন লিড নেওয়ার কথা ভাবতে পারছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম দিন বৃষ্টির কারণে ২১ ওভারের বেশি খেলা হয়নি। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন অবশ্য বেশ বৃষ্টি আর বাগড়া বাধায়নি। ২২ উইকেটে ৭৭ রান নিয়ে দিনটা শুরু করা নিউজিল্যান্ডের হয়ে কাল সর্বোচ্চ ৫৫ রান জিৎ রাভালের। তৃতীয় উইকেটে রস টেলরের সঙ্গে ৫১ রানের জুটি গড়েছেন রাভাল, পরে ৬ষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিং-কলিন ডি গ্র্যান্ডহোমও বড় কিছু করার আশা জাগিয়ে ৫১ রানের জুটিতেই থেমে গেছেন। এ ছাড়া পঞ্চাশ ছাড়ানো জুটি নেই আর কোনো।

কিউইদের তিন শর নিচে আটকে রাখায় বড় ভূমিকা পাকিস্তানি পেসার সোহেল খানের। অধিনায়ক উইলিয়ামসন আর রস টেলর সহ মিডল অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ বিজে ওয়াটলিংয়ের—৪৯। চোখের অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রস টেলর করেছেন ৩৭। ইমরান খান পেয়েছেন ৩ উইকেট ও মোহাম্মদ আমির ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ।

জবাব দিতে নেমে টিম সাউদির তোপে পড়ে ১২ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। বল হাতে প্রথম ৫ ওভার শেষে সাউদির বোলিং বিশ্লেষণ তো ছিল দুর্দান্ত—৫-২-১০-৩! চতুর্থ উইকেটে আসাদ শফিক আর বাবর আজমের জুটি (৩৯) যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তখনই নিল ওয়াগনার ফিরিয়ে দিলেন আসাদকে। ওই ওভারেই পরের বলে মোহাম্মদ রিজওয়ানও গেলেন। পাকিস্তানের তখন ৫১ রানেই ৫ উইকেট নেই!

৩৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করা বাবর আজম আছেন ভরসা হয়ে। বাজে ফর্ম অব্যাহত রেখেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। সর্বশেষ চার ইনিংসে তাঁর রান—০, ২, ১ ও ২। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা