,

নাসিরনগরে হামলায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আখাউড়া সীমান্তে সতকর্তা

b-baria-map-mainনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। দেশের সকল বিমান বন্দর, স্থল ও নৌবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকা এসবি অফিসে চিঠি দেয়া হয়েছে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসিরনগরের হামলা মামলার আসামিরা যেন পালাতে না পারে সে জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকার এসবিতে দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করতে চিঠি ইস্যু করেছে।
অন্যদিকে, নাসিরনগরে হামলায় জড়িত কেউ যেন পালাতে না পারে জন্য আখাউড়া-আগরতলা সীমান্তেও সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সকাল থেকেই সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী জানান, পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে একটি তালিকা দেয়া হয়েছে। সে অনুযায়ী কেউ যেন পালাতে না পারে এবং অপরিচিত কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য আমরা সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করছি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে