,

বেবি কেয়ারে শিশুকে মারধরের ভিডিও ভাইরাল (ভিডিও)

child_webবাড়িতে দেখাশোনার লোক নেই। বেবি কেয়ারে নিরাপদে থাকবে সন্তান। অসংখ্য মা-বাবার মতো এ কথা বিশ্বাস করেছিলেন ভারতের রুচিতা ও রজত দম্পতিও। কিন্তু কে জানত তা আসলে দুঃস্বপ্নে পরিণত হবে! মাত্র ১০ মাসের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মুম্বাইয়ের এক বেবি কেয়ারে। ভাইরাল হল সেই সিসিটিভি ফুটেজ।

নভি মুম্বাইয়ের পূর্বা প্লে স্কুলে বহু মা-বাবাই তাদের বাচ্চাকে রেখে যান। ব্যতিক্রম নন রজত ও রুচিতাও। কিন্তু মঙ্গলবার বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় চমকে ওঠেন তারা৷ দেখেন বাচ্চার কপালে মারের দাগ। এরপরই কর্তৃপক্ষর কাছে পুরো বিষয়ের জবাবদিহি চান তারা।

যদিও সন্তোষজনক উত্তর মেলেনি। চিকিৎসকরা জানান, বাচ্চাটিকে সম্ভবত মারধর করা হয়েছে। এরপরই পুলিশের সাহায্য নেন তারা। আর তাতেই সামনে আসে সিসিটিভি ফুটেজ। ফুটেজ দেখে রীতিমতো হতবাক হন তারা। চমকে যায় পুলিশও। দেখা যায়, ১০ মাসের বাচ্চাটিকে বেধড়ক মারধর করছে বেবি কেয়ারের এক আয়া। এ ঘটনায় আফসানা শেখ নামে ওই আয়াকে এবং সেন্টারের মালিক প্রিয়াঙ্কা নীলমকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী পঙ্কজ মুণ্ডা। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে কারণে এই সেন্টারগুলিতে সিসিটিভি বসানো বাধ্যতামূলক করার কথা ভাবছে মন্ত্রণালয়। দেখুন সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিওটি-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা