,

নিরাপত্তা সমন্বয়কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

photo-1480088804-550x366ডেস্ক রিপোর্ট : গত ৪ অক্টোবর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের একটি প্রস্তুতি ম্যাচ চলাকালে ইংরেজি দৈনিক নিউ এজের এক সংবাদকর্মী লাঞ্ছিত হন। এই ঘটনায় নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিপক্ষে শেষ পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় বসেন বিসিবির কর্মকর্তারা। সেই সভায় নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার মৌখিক আশ্বাস দেন তাঁরা। এ সময় বিসিবির পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বোর্ড কর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সাংবাদিকরা। তাতে দাবি করা হয়, আলীর বিরুদ্ধে আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। তা ছাড়া সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এর প্রতিকার চেয়েও আরেকটি স্মারকলিপি দেওয়া হয়। দুটি স্মারকলিপিতে দেশের অধিকাংশ গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা স্বাক্ষর করেন। এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা