,

ভয়াবহ দাবানল থামাতে তুরস্কের বিশেষ বিমান ইসরায়েলে

a-8-550x413ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ‘হাইফা’র ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে বিশেষ বিমান পাঠিয়েছে তুরস্ক। শুক্রবার দেশটির ওয়েবসাইট aa.com.tr রিপোর্ট সূত্রে এখবর জানিয়েছে দৈনিক পাকিস্তান উর্দু। বিশেষ বিমানগুলো বৃহস্পতিবার ইসলায়েলের উদ্দেশে তুরস্ক ছেড়েছে। রাশিয়া, ক্রোয়েশিয়া, গ্রিসসহ অন্যান্যদের সঙ্গে মিলে দাবানল মোকাবিলার কাজ করবে তারা।
এক্সপ্রেস ট্রিবিউন উর্দু বলছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ‘হাইফা’র অগ্নিকা- নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উত্তরাঞ্চলে সংঘঠিত দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। শহরের প্রায় ৮০ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই মাসের খরার ধারাবাহিকতায় সৃষ্ট ওই দাবানল তীব্র বাতাসের কারণে শহরটির উত্তরাংশে ছড়িয়ে পড়ে। পশ্চিম তীরের জেরুজালেমের কাছাকাছি থাকা ঘর-বাড়িগুলোও দাবানলের হুমকির মুখে রয়েছে। বেশ কিছু স্থাপনা ও গ্যাস সিলিন্ডার ইতোমধ্যে পুড়ে গেছে। কাছাকাছি বাড়িঘরের দিকে আগুন ছড়িয়ে পড়ছে। অগ্নিকা-ের ঘটনায় এ পর্যন্ত ১৫০ জন আহত হয়েছেন। আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনায় আরব কিংবা ফিলিস্তিনিদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যারা এই দেশের অ¯ি’ত্ব স্বীকার করে না তাদের পক্ষেই এই অগ্নিকা- ঘটানো সম্ভব।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের উপর দায় চাপানোর লক্ষ্যে আগুন লাগার ঘটনাটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে