,

দেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় : সেতুমন্ত্রী

obaydul_kaderনিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের গণতন্ত্র সামরিক শাসনের হাত থেকে মুক্তি পেলেও তা এখনও বিপদমুক্ত নয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের অভিযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ। তার এ অভিযাত্রাকে সফল করার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে ‘শহীদ নূর হোসেন ’ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখনো গণতন্ত্রের সংকট চলছে। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন বানচাল এবং সরকার পতনের আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতার সবচেয়ে বেশি শিকার হয়েছে বাসের চালক ও হেলপাররা। তারা চালকদের নয়, দেশের গণতন্ত্রকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল।

এ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে তার জন্য তাদের খেসারত দিতে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া চালকের মতো বিএনপি-জামায়াত দেশের নিরীহ মানুষকে হত্যা করছে এবং গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত করছে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের জন্য মন মানসিকতার পরিবর্তন করতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা ও যানজটের জন্য আমাদের মন মানসিকতা দায়ী। মন মানসিকতার পরিবর্তন না হলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনার জন্য চালকদের প্রশিক্ষণের অভাব, অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো ও পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার ও গাড়ি চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোকে দায়ী-করেন।

সংগঠনের সভাপতি ও শহীদ নূর হোসেনের ভাই আলী হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে