,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

download-15ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকা থেকে সানজিদা খানম তমা (২২) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কলেজপাড়া ডিসি বাংলো রোডের ভাই ভাই ম্যানশন নামে একটি ছয়তলা ভবনের সিঁড়িঘরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সানজিদার স্বামী নাজির উদ্দিন (২৫) ও জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ান ইব্রাহিম মিয়াকে আটক করেছে পুলিশ।

সানজিদা কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। কলজেপাড়ার ভাই ভাই ম্যানশনের দ্বিতীয় তলায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস আল মাহমুদ জানান, বুধবার (২৩ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন তমা। শুক্রবার সকালে ওই বাড়ির দারোয়ান ইব্রাহিম মিয়া সিঁড়িঘরের সামনে সানজিদার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটির দুই হাত ওড়না এবং পা পুরানো একটি প্যান্ট দিয়ে বাঁধা ছিল। গলায় নখের আঁচড় রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা