,

বিরাট নন আনুশকার চোখে সুদর্শন অন্য কেউ

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে এ অভিনেত্রীর চোখে বিরাট নন ভারতের সবচেয়ে সুদর্শন পুরুষ অন্য কেউ।

anushka1480066641
২০০৮ সালে রাব নে বানা দি জোড়ি সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এরপর পিকে সিনেমায় আমির খান এবং সর্বশেষ সুলতান সিনেমায় সালমান খানের মতো তারকা অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কিন্তু খানত্রয়ীর চেয়ে অক্ষয় কুমারকে এগিয়ে রেখেছেন আনুশকা। এ অভিনেত্রীর চোখে বলিউডের সবচেয়ে সুদর্শন পুরুষ রুস্তম খ্যাত এ অভিনেতা।

একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেন, ‘আমার কাছে বলিউডের সবচেয়ে সুদর্শন ব্যক্তি অক্ষয় কুমার। তিনি বলিউডের জর্জ ক্লুনি। তাই সবকিছুতেই তাকে ভালো মানায়।’

বলিউডের সবচেয়ে ফিট অভিনেতাদের একজন অক্ষয় কুমার। সিনেমায় চরিত্রের প্রয়োজনে মাঝে মাঝে ভাঙেন এবং গড়েন এ অভিনেতা। অক্ষয়ের সঙ্গে পাতিয়ালা হাউস সিনেমায় অভিনয় করেছেন আনুশকা।

আনুশকা অভিনীত সর্বশেষ সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করছে সিনেমাটি। অন্যদিকে জলি এলএলবি-টু সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। এছাড়া ক্র্যাক, টয়লেট-এক প্রেম কথা এবং বহুল প্রতীক্ষিত রোবট-টু বা ২.০ সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা