,

বয়ফ্রেন্ডের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ দেখলেন জানভি

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তারকা সন্তানদের মধ্যে একজন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই করণ জোহরের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি।

janvi_kapoor1480060793

বলিউডে পা না রাখলেও এরই মধ্যে নানা কারণে খবরে আসেন জানভি। তার মধ্যে রয়েছে ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের খবর।

সম্প্রতি গৌরি শিন্ডে পরিচালিত এবং শাহরুখ খান ও আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পীরা হাজির হয়েছিলেন। শ্রীদেবী কন্যা জানভি এবং তার কথিত প্রেমিক শিখরও এসেছিলেন। গাড়িতে পাশাপাশি বসে সিনেমাটি দেখতে আসেন তারা। এমনকি এ সময় গাড়িতে শ্রীদেবী ও বনি কাপুরও ছিলেন। গাড়ির পেছনের সিটে বসে ছিলেন শিখর, জানভি ও শ্রীদেবী। আর বনি কাপুর ছিলেন সামনের সিটে।
কিছুদিন আগে জানভি এবং শিখরের চুমুর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এরপর শোনা যায়, ছবি দেখে ভীষণ চটেন শ্রীদেবী। কোনো বয়ফ্রেন্ড রাখা যাবে না মেয়েকে এমন শর্ত দিয়েছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে, তা মোটেও সত্য নয়। তবে কী মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন শ্রীদেবী-বনি?

জানভির বলিউডে অভিষেক নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে। কিন্তু কোনোটিই শেষ পর্যন্ত বাস্তব হয়নি। তবে সম্প্রতি বনি কাপুর জানিয়েছেন, করণ জোহরের সিনেমাতে অভিনয় করবেন জানভি। সিনেমাটি হতে পারে মারাঠি সিনেমা সাইরাত’র হিন্দি রিমেক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে