,

ইরানে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩১

alokito-iranইরানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩১ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। শুক্রবার সকালে দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে আরেকটি যাত্রীবাহী ট্রেন দ্রুত গতিতে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা ৩১ এ পৌঁছেছে। প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ট্রেন দুটির চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এগুলোর মধ্যে দুটি আগুনে পুড়ছে। ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখাও হচ্ছে।
সূত্র : এক্সপ্রেস উর্দু

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা