,

ভারতকে ‘সাবধান’ করল পাক সশস্ত্র বাহিনী

pak-armyআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী বাসে ভারতীয় গোলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বজায় রাখতে ভারতকে যোগ্য জবাব দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহীল শরীফ।

পাশাপাশি বিমান ও নৌ বাহিনীর প্রধানও ভারতের যেকোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে তাদের বাহিনীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। খবর দ্য ডন অনলাইন ও ফক্স নিউজের।

বৃহস্পতিবার পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল সোহেল আরমান বলেন, ‘যুদ্ধবিরতির পর থেকে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে পূর্ব সীমান্তে তাদের হামলা অব্যাহত থাকলে পাকিস্তানের সেনারা বসে থাকবে না। কারণ আমরা জানি কীভাবে ভারতীয় সেনাদের শায়েস্তা করতে হয়, কোথায় আঘাত করলে তারা ঘায়েল হয়। শত্রুদের যোগ্য জবাবই দেয়া হবে।’

করাচির এক্সপো সেন্টারে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিভিশন অ্যান্ড সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘সহজ করে বলছি, আমরা আসলে ভারতকে নিয়ে ভাবছি না।’

অন্যদিকে পাকিস্তান নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জাকাউল্লাহ বলেন, ‘সমুদ্র সীমানায় অতন্দ্র প্রহরী হয়ে পাকিস্তানের নৌ সদস্যরা কাজ করছেন। শত্রুরা যতই চেষ্টা করুক কোনো ক্ষতি তারা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘দেশে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের মতো অনেক বিষয়ই হচ্ছে, যা শত্রুদের পছন্দ হচ্ছে না। তাই তাদের যত সমস্যা সৃষ্টির পায়তারা।’

নৌ বাহিনী প্রধান ভারতের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, ‘সাম্প্রতিককালে ভারতীয় হামলার পেছনে যেমন অনেক কারণ আছে, তেমনি তাদের রুখে দেয়ার আমাদের যথেষ্ট শক্তিও আছে। তাদের যেকোনো আগ্রাসনের জবাব ততধিক শক্তি দিয়েই দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে