,

যে খাবারগুলো খালি পেটে খাবেননা

31590-boroঅনলাইন ডেস্ক : বেশিরভাগ সময়ই সকালে ঘুম থেকে উঠে আমাদের কিছুই খেতে ইচ্ছা করেনা। অনেকের আবার ঘুম থেকে উঠেই বেডটি’র অভ্যাস আছে। শুধু সকাল নয়, দিনের বেলা অনেকটা সময় না খেয়ে থাকলেও পেটটা খালি থাকে। এ সময় পেট ভরাতে আমরা নানান রকম খাবার ও পানীয় পান করি। কিন্তু আপনি জানেন কী? অজান্তেই এসব খাবার এবং পানীয় আপনার শরীরের ক্ষতি করছে। খালি পেটে এসব খাবারে হজম সমস্যাই বাড়ে না, একইসঙ্গে শরীরের আরও নানা রোগ সৃষ্টি করে। তবে একটু সচেতন থাকলে কিন্তু শরীরকে এসব রোগের হাত থেকে সুস্থ  রাখা সম্ভব।

এবার দেখে নিন খালি পেটে কোন খাবারে বিপদের আশঙ্কা রয়েছে-

কফিঃ-
অনেকেরই সকাল বেলাটা শুরু হয় এক কাপ কফি হাতে। কিন্তু খালি পেটে কফি খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। অতিরিক্ত মাত্রার ‌‘স্টম্যাক অ্যাসিড’ হজমের সমস্যা সৃষ্টি করে। আর দীর্ঘদিন ধরে খালি পেটে কফি খাওয়ার অভ্যাস থাকলে তা বড় সমস্যাও তৈরি করতে পারে।

কলাঃ-
কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে। তাই খালি পেটে কলা খেলে তা শরীরের পটাশিয়াম-ম্যাগনেশিয়াম ভারসাম্য নষ্ট করে। এর থেকে হার্টের সমস্যাও হতে পারে।

লেবুঃ-
খালি পেটে লেবু জাতীয় ফল খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এর থেকে ‘গ্যাসট্রিক অ্যালার্জি’ও হয়।

মিষ্টিঃ-
মিষ্টি হজম করতে ইনসুলিন লাগে। তাই খালি পেটে মিষ্টি খেলে বদহজম হয়। কারণ শরীরে তখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উপস্থিত থাকে না।

অ্যালকোহলঃ-
খালি পেটে অ্যালকোহল পান করলে শরীর ও মস্তিষ্ক অবশ হয়ে যেতে পারে। শরীরে স্নায়বিক দৌর্বল্য হওয়া খুবই স্বাভাবিক। এর থেকে বড় রকমের সমস্যাতেও ভুগতে হতে পারে। কাজেই খালি পেটে এসব খাবার এড়িয়ে চলাই ভালো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা