,

একসঙ্গে তাহসান ও কোনাল

untitled-1বিনোদন প্রতিবেদক : তাহসান ও কোনাল একসঙ্গে গাইলেন একটি সিনেমার গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তুমি যে আমার’ ছবিতে ‘তুমিময়’ শিরোনামে গানটি শোনা যাবে। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। এর সুর ও সংগীত করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নাভেদ পারভেজ। গতকাল সন্ধ্যায় ঢাকার নিকেতন ও পরীবাগের দুটি স্টুডিওতে এই দুই শিল্পীর কণ্ঠ ধারণ করা হয়।

গানে কণ্ঠ ধারণের পর কোনালের প্রশংসা করে তাহসান বলেন, ‘ওর (কোনালের) কণ্ঠে অনেক গানই শুনেছি আমি। ভালো গায়। কোনালের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবারই প্রথম হলো। আশা করছি, শ্রোতাদের কাছে মন্দ লাগবে না আমাদের গাওয়া এই গানটি।’

একইভাবে কোনালও বললেন তাহসানের গান ও তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হওয়ার কথা। তিনি বলেন, ‘করপোরেট জগতে তাহসান ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন, তিনি আমাদের প্রজন্মের কাছে অনুকরণীয়। বরাবরই তাঁর গানের ভক্ত আমি। তাঁর সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়ায় ছবির পরিচালককে ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা