,

মিসরে সাত হাজার বছরের পুরনো নগরীর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক :মিসরে প্রত্নতাত্ত্বিকরা সাত হাজার বছরের পুরনো একটি প্রাচীন নগরীর সন্ধান পেয়েছেন। আবিষ্কৃত নগরীটিতে বাড়িঘর, সরঞ্জাম, মাটির তৈরি জিনিসপত্র ইত্যাদি রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো কবরেরও সন্ধান পাওয়া গেছে। এ নগরীর অবস্থান নীল নদের কাছে আবিদোসে সেটি দ্য ফার্স্ট মন্দিরের পাশে।

f88f89db3c00ae397ceedc75366c032a-5837b9319337b

বিশেষজ্ঞরা বলছেন, নতুন আবিষ্কৃত ১৫টি কবর ইঙ্গিত দিচ্ছে যাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল তারা সমাজের উঁচুতলার মানুষ ছিলেন।

ধারণা করা হচ্ছে, নগরীটিতে গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সমাধি নির্মাতারা থাকতেন। তারা রাজকীয় সমাধি নির্মাণ করেন। সমাধিগুলো পবিত্র নগরী আবিদোনের কাছে অবস্থিত। সেখানে অনেক মন্দির ছিল। প্রাচীন মিসরীয় সভ্যতার উন্মেষকালে এ নগরী সমৃদ্ধি লাভ করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারের ফলে মিসরের পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

বর্তমানে দেশটির পর্যটন শিল্পে মন্দা অবস্থা চলছে। ২০১১ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর থেকে এই শিল্পে ধস নামে।

প্রত্নতাত্ত্বিকরা নগরীর মধ্যে বেশ কয়েকটি ভবন, বিভিন্ন ধরনের মাটির তৈরি পণ্য এবং ধাতু ও পাথরের তৈরি দ্রব্যসহ বেশকিছু জিনিষপত্র আবিষ্কার করেছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, কোনও বিদেশি গ্রুপ নয়, মিসরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের একটি প্রত্নতাত্ত্বিক মিশন নগরীটি আবিষ্কার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা