,

ট্রাম্পের অভিষেকে গান গাওয়ার কেউ নেই!

আন্তর্জাতিক ডেস্ক : দিন যতো যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন ততোই ঘনিয়ে আসছে। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে মূলধারার কিংবা বিখ্যাত কোনো শিল্পীকেই পাওয়া যাচ্ছে না।

trump1480048948
বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন বিয়ন্সে ও অ্যারেতা ফ্রাঙ্কলিন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারণার সময় ইন্ডি ব্যান্ড দ্য ন্যাশনাল অনেক রাজ্যে তার হয়ে গান গেয়েছে। তবে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য বিখ্যাত কোনো শিল্পী কিংবা ব্যান্ড দলকে পাওয়া যাচ্ছে না।

গত সপ্তাহে ট্রাম্পের ট্রানজিশন টিমের এক সদস্য জানিয়েছিলেন বিখ্যাত গীতিকার, সুরকার ও গায়ক এলটন জন অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন। হোয়াইট হাউজে একমাত্র ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি সমকামীদের অধিকারকে সমর্থন করেন। এজন্য তার অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন সমকামী গায়ক এলটন জন। তবে এলটন জন জানিয়েছেন, তিনি জীবনেও রিপাবলিকান দলের সমর্থন করেননি। তাই গান গাওয়ার প্রশ্নই আসে না। বিখ্যাত আমেরিকান শিল্পী ভিন্স নেইলও ট্রাম্পের অভিষেকে যাওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন। আর বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব শুরু হয়েছে নির্বাচনী প্রচারণার সময়। ওই সময় ট্রাম্প তার প্রচারণায় রোলিং স্টোনের একটি গান ব্যবহার করেছিলেন। ক্ষুব্ধ রোলিং স্টোনের পক্ষ থেকে পরবর্তীতে তাদের গান ব্যবহার না করার জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কার্যালয়কে জানানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সুতরাং দেখাই যাচ্ছে ৪৫ তম প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত গান গাওয়ার মতো মূলধারার কিংবা বিখ্যাত কোনো শিল্পীকেই পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে